সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুবির শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু | চ্যানেল খুলনা

খুবির শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু

দুই শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে রাস্তা অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা ১২টায় অবরোধ প্রত্যাহারের পর খুলনা-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়ক ও খুলনা মংলা মহাসড়কে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়। প্রতিবাদে রাস্তা অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা ১২টায় অবরোধ প্রত্যাহারের পর খুলনা-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়ক ও খুলনা মংলা মহাসড়কে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।

এদিকে হামলার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। মূলত তাদেরকে আটক করায় অবরোধ প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা।

এর আগে খুলনা মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা, খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ বিষয়ক পরিচালক অধ্যাপক শরীফ হাসান লিমন ও খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন।

তারা দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে বলে আশ্বাস প্রদান করেন।

এর আগে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দুইজন শিক্ষার্থীকে মারপিটের প্রতিবাদে খুলনার জিরো পয়েন্ট এলাকা অবরোধ করে শিক্ষার্থীরা। রোববার বেলা ১১টার দিকে সড়ক অবরোধ করেন তারা। এতে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক এবং খুলনা মোংলা-মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের চারপাশে প্রায় শতাধিক যানবাহন আটকা পড়ে।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘অবরোধ চলাকালে বাসশ্রমিকদের দুই জনকে আটক করা হয়। এরপর ছাত্ররা অবরোধ প্রত্যাহার করে।’

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

গবেষণায় উৎকর্ষ সাধনে কুয়েটের ৯৯ জন শিক্ষককে ‘প্রকাশনা প্রণোদনা ২০২৫–২০২৬’ প্রদান

নকলের কবর আগেই রচনা করেছি, ডিজিটাল নকলেও কঠোর ব্যবস্থা’ :শিক্ষামন্ত্রী

বন্ধু হবা, কফি খাব আর মজা করব : ছাত্রীদের খুবি শিক্ষক

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের জীবন থেকে ‘দুই বছর’ কমানোর উদ্যোগ সরকারের

কুয়েটে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।