সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
খুবির প্রিন্টমেকিং ডিসিপ্লিনের সিনিয়র শিক্ষক বেবী সুলতানার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুবির প্রিন্টমেকিং ডিসিপ্লিনের সিনিয়র শিক্ষক বেবী সুলতানার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টমেকিং ডিসিপ্লিনের সিনিয়র শিক্ষক সহযোগী অধ্যাপক বেবী সুলতানা’র বর্ণাঢ্য কর্মজীবন সফলভাবে সম্পন্ন করায় বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১১টায় চারুকলা স্কুলের আঙিনায় ‘উত্তরণ যাত্রা’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ভাস্কর্য ডিসিপ্লিন প্রধান মো. আমিনুল ইসলাম ও ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিন প্রধান (চলতি দায়িত্ব) মোহাম্মদ খায়রুল হাসান। সভাপতিত্ব করেন প্রিন্টমেকিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক পলাশ বরণ বিশ্বাস। স্বাগত বক্তৃতা করেন প্রিন্টমেকিং ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক লুৎফুন্নাহার লিজা।

এ সময় আরও বক্তৃতা করেন ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মো. তরিকত ইসলাম, ভাস্কর্য ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক শান্তনু মন্ডল, সহকারী অধ্যাপক রওনক হাসান, ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক আবু কালাম শামসুদ্দিন, বিটপ শোভন বাছাড়, অনির্বাণ মল্লিক, প্রভাষক মিশকাতুল আবির, মনিষা সাহা এবং প্রিন্টমেকিং ডিসিপ্লিনের ১৪ ব্যাচের শিক্ষার্থী মহানন্দ গাইন। অনুষ্ঠানে বক্তারা তাঁর কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক সান্তনা শাহরিন।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক বেবী সুলতানা’র কর্মময় জীবনের ওপর প্রকাশিত স্মরণিকা ‘উত্তরণ যাত্রা’ এর মোড়ক উন্মোচন করা হয়। এ সময় বিদায়ী শিক্ষককে ডিন অফিস, সংশ্লিষ্ট ডিসিপ্লিনসমূহের পক্ষ থেকে ক্রেস্ট, পোট্রেট এবং বিভিন্ন স্মারক উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে চারুকলা স্কুলভুক্ত ডিসিপ্লিনসমূহের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জুনের প্রথম ভাগ

কুয়েটের ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ-এর যোগদান

এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা

প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ আবারও কুয়েটের ভিসি

ইবি শিক্ষিককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যাচেষ্টার অভিযোগ

জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য, চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় হুমায়রা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।