সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুবিতে জিমনেশিয়াম নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনে উপাচার্য | চ্যানেল খুলনা

খুবিতে জিমনেশিয়াম নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনে উপাচার্য

খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিকতর অবকাঠামো উন্নয়ন (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতাধীন জিমনেশিয়াম নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেছেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা ১১.৩০ মিনিটে আকস্মিকভাবে জিমনেশিয়ামের কাজ সরেজমিনে পরিদর্শনে যান তিনি। পরিদর্শনকালে তিনি ইঞ্চি টেপ দিয়ে মেপে ছাদ ঢালাইয়ের গভীরতা যাচাই করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারদের নিকট থেকে জিমনেশিয়াম নির্মাণকাজের অগ্রগতিসহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন। পরে তিনি জিমনেশিয়ামের বিভিন্ন অংশের কাজ ঘুরে দেখেন।

এ সময় উপাচার্য সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য খেলাধুলার উপযোগী হিসেবে গড়ে তুলতে জিমনেশিয়াম অত্যন্ত জরুরি। এজন্য নির্ধারিত সময়ের অন্তত এক-দুই মাস পূর্বেই জিমনেশিয়ামের নির্মাণকাজ সম্পন্ন করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এক্ষেত্রে অবশ্যই কাজের গুণগতমান নিশ্চিত করতে হবে। নিম্নমানের কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। কাজের ক্ষেত্রে কারো কোনো গাফিলতি ও অনিয়ম পাওয়া গেলে কোনো ছাড় দেওয়া হবে না, তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শনকালে প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী সেখ মো. সাইফুল আলম বাদশা, নির্বাহী প্রকৌশলী মো. মোক্তার হোসেন, সহকারী প্রকৌশলী মো. রাফসান নুন, সহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার দাশ এবং ঠিকাদারী প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং (এনডিই) এর প্রজেক্ট ম্যানেজার আব্দুল আলিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

গবেষণায় উৎকর্ষ সাধনে কুয়েটের ৯৯ জন শিক্ষককে ‘প্রকাশনা প্রণোদনা ২০২৫–২০২৬’ প্রদান

নকলের কবর আগেই রচনা করেছি, ডিজিটাল নকলেও কঠোর ব্যবস্থা’ :শিক্ষামন্ত্রী

বন্ধু হবা, কফি খাব আর মজা করব : ছাত্রীদের খুবি শিক্ষক

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের জীবন থেকে ‘দুই বছর’ কমানোর উদ্যোগ সরকারের

কুয়েটে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।