সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুবিতে এপিএ কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুবিতে এপিএ কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৩-২০২৪ সংক্রান্ত এপিএ কমিটির দ্বি-মাসিক সভা বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

সভায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি’র বর্তমান অগ্রগতি ও কর্মসম্পাদন কার্যক্রম বাস্তবায়ন ও অর্জনের ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় ব্যাপক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এখন দেখলেই মনে হয় গোছানো পরিবেশ। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে সকলের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। যার ফলে এবছর এপিএ মূল্যায়নে আমরা চতুর্থ স্থান অর্জন করেছি। আগামীতে যেন আমরা প্রথম স্থানে যেতে পারি- এজন্য সকলকে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। এপিএ’র সকল কার্যক্রম সূচারুরূপে সম্পন্ন করতে সংশ্লিষ্ট ফোকাল পয়েন্টকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের এপিএ কমিটির সভাপতি ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এপিএ কমিটির সদস্য আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. কাজী মাসুদুল আলম, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক শেখ মুজিবুর রহমান, অধিকতর অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. হাসানুজ্জামান, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মঈনুল হোসেন, উপাচার্যের সচিব সঞ্জয় সাহা, এপিএ কমিটির ফোকাল পয়েন্ট উপ-রেজিস্ট্রার (কাউন্সিল) এস এম আবু নাসের ফারুক, প্রশাসন শাখার উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডল, একাডেমিক শাখা-২ এর উপ-রেজিস্ট্রার কাকলি রহমান, সংস্থাপন-৩ এর উপ-রেজিস্ট্রার মোঃ আব্দুল্লাহ আল মামুন, আইসিটি সেলের প্রোগ্রামার ইঞ্জি. ফারুক হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট ফোকাল পয়েন্টবৃন্দ তাদের ওপর অর্পিত কাজের অগ্রগতি প্রতিবেদন পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তাররোধে সেমিনার

জনউদ্যোগ খুলনার কর্মশালায় বক্তারা এআই ও তথ্যপযুক্তির ঝুঁকির মধ্যেও খুলছে সম্ভাবনার দুয়ার

খুলনায় বেকার যুবকদের কর্মসংস্থানে চাকরি মেলা

খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (স.) পালিত

খুলনা মহানগরের ২৩নং ওয়ার্ড বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি গঠন

বাংলাদেশে প্রথমবারের মত ফ্রেন্ডশিপের অনলাইন ডিসপিউট রেজল্যুশন (ODR) সেন্টার চালু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।