সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খালে মিলল মডেলের গলাকাটা মরদেহ, খুনের পেছনে উদ্দেশ্য কী | চ্যানেল খুলনা

খালে মিলল মডেলের গলাকাটা মরদেহ, খুনের পেছনে উদ্দেশ্য কী

মিউজিক ভিডিওর শুটিং করতে গিয়ে নিখোঁজের দুই দিন পর শীতল নামে এক মডেলের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ জুন) ভারতের হরিয়ানার সোনিপাতের খরখোদা এলাকায় একটি খাল থেকে ২৩ বছর বয়সী এই মডেলের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, উত্তর ভারতের হরিয়ানার এই মডেল সিম্মি চৌধুরী নামেও পরিচিত ছিলেন। মরদেহ উদ্ধারের সময় তার গলাকাটা ছিল। তাই প্রাথমিক তদন্তে এটি খুনের ঘটনা বলেই ধারণা করছে পুলিশ।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, নিখোঁজের একদিন পর শীতলের বোন নেহা থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগে তিনি জানান, ২৩ বছরের মডেল মিউজিক ভিডিওর শুটিং করতে ১৪ জুন আহার গ্রামে গিয়েছিলেন। তারপর থেকে তিনি আর বাড়ি ফেরেনি এবং পরিবারের সঙ্গে যোগাযোগও করেননি।

বোনের লাশ উদ্ধারের পর শীতলের প্রাক্তন বন্ধু সুনীল এই ঘটনায় জড়িত থাকতে পারেন বলে দাবি করেছেন নেহা।

মডেল শীতলের দেহ ময়নাতদন্তের জন্য এক সরকারি হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে তারা। খুনের পেছনে কী উদ্দেশ্য থাকতে পারে, তা খতিয়ে দেখছে পুলিশ।

পেশায় মডেল হরিয়ানার গানের জগতের সঙ্গেও যুক্ত ছিলেন। মাত্র ছ’মাস আগেই গানের জগতে সফর শুরু করেন তিনি।

গত সপ্তাহেই কমল কৌর নামে এক ইনফ্লুয়েন্সরের মরদেহ উদ্ধার করে পুলিশ। পঞ্জাবের গাড়ির পার্কিং এলাকা থেকে উদ্ধার করা হয়েছিল তার দেহ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

এআই দিয়ে আপত্তিকর ভিডিও তৈরি ও ছড়ানো অপরাধ: মেহজাবীন

৬০ বছর বয়সে বাবা হওয়ার ইচ্ছা সালমান খানের

‘ব্রেকিং ব্যাড’ তারকা আরজে মিটের মৃত্যু, শোকে ভেঙে পড়লেন সহশিল্পীরা

নিউ ইয়র্কের রাতে পুরস্কার হাতে রাফী-তমা-মাহি-মিথিলার উদযাপন

অফ-শোল্ডার টপসে নতুন লুকে নজর কাড়লেন সাদিয়া আয়মান

‘জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’, ওমরাহ শেষে কেয়া পায়েল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।