সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খালেদ মাসুদ বিসিবি পরিচালক নির্বাচিত | চ্যানেল খুলনা

খালেদ মাসুদ বিসিবি পরিচালক নির্বাচিত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট। সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিসিবি নির্বাচন হচ্ছে।

পাইলট ক্যাটাগরি-৩ থেকে কাউন্সিলর মনোনীত হয়ে পরিচালক পদের জন্য নির্বাচন করেছিলেন। এই ক্যাটাগরিতে ভোট দেওয়া ৪৩ জন কাউন্সিলের মধ্যে খালেদ মাসুদ ৩৫ ভোট পেয়েছেন। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করা দেবব্রত পাল ৭ ভোট পেয়েছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কাউন্সিলর মনোনয়ন পেয়েছিলেন। বাকি একটি ভোট বাতিল হয়েছে বলে জানা গেছে।

খালেদ মাসুদ পাইলট ক্যাটাগরি ৩-এর সাবেক ক্রিকেটার ক্যাটাগরিতে কাউন্সিলর মনোনীত হয়েছিলেন। ক্রিকেটাররা ছাড়াও এই ক্যাটাগরিতে বিভিন্ন সংস্থা যেমন বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার থেকে ভোট দেওয়া হয়েছে।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ভোট দেওয়া হয়েছে। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পাঁচজন কাউন্সিলর এই ক্যাটাগরিতে ভোট দিয়েছেন। তাদের ভোটে পরিচালক নির্বাচিত হয়েছেন খালেদ মাসুদ পাইলট।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

বিদায়ের ইঙ্গিত দিলেন এমিলিয়ানো মার্তিনেস

দেশে ফিরল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, অপেক্ষা রাজকীয় সংবর্ধনার

স্পেন সহজেই বিশ্বকাপ জিতবে, বিশ্বাস রোনালদোর

ইতিহাস গড়লো বাংলাদেশের নারী হকি দল, প্রথমবার ঘরে আন্তর্জাতিক শিরোপা

যে সমীকরণে গোল্ডেন বুট জিততে পারেন মেসি

বিশ্বকাপে আর্জেন্টিনা–স্পেন ফাইনাল দেখতে মাঠে থাকবেন ট্রাম্প

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।