সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খালিশপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী ফয়েজ মাহমুদকে গ্রেপ্তার | চ্যানেল খুলনা

খালিশপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী ফয়েজ মাহমুদকে গ্রেপ্তার

খুলনার খালিশপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী ফয়েজ মাহমুদকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার ভোর রাতে রাজধানীর বসুন্ধরা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে খুলনা ডিবি কার্যালয়ে আনা হচ্ছে।

মহানগর গোয়েন্দা পুলিশের ওসি তৈমুর ইসলাম বলেন, কাজী ফয়েজকে আমরা গত কয়েকদিন ধরে খুঁজছিলাম। গোয়েন্দা সংবাদ মারফত জানতে পারলাম তিনি ঢাকার বসুন্ধরায় অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে বসুন্ধরায় ভাড়া করা বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যে তাকে নিয়ে খুলনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে খুলনার খালিশপুর থানায় নাশকতাসহ একাধিক অভিযোগ রয়েছে।

পু‌লিশ জানায়, বিগত সরকারের আমলে তার বিরু‌দ্ধে ক্ষমতা অপব্যবহা‌রের অ‌ভি‌যোগ র‌য়ে‌ছে। তিনি শেখ সোহেলের বন্ধু পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে নিজের প্রভাব খাটাতেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনা জেলা পরিষদের নতুন প্রশাসক এস এম মনিরুল হাসান (বাপ্পী)

খুলনায় জ্বালানি তেল বিপণন বন্ধ রেখে ব্যবসায়ীদের কর্মসূচি

খুলনায় দুর্বৃত্তের হামলায় ব্যবসায়ী দুই ভাই জখম

খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত নববধূ মিতুসহ তিনজনের দাফন সম্পন্ন

খুলনায় মাকে মারধর ও বাড়ি থেকে বের করে দেওয়ার মামলায় ছেলে কারাগারে

খুলনায় রাজনৈতিক নেতা, সাংবাদিক, মাদক বিক্রেতাসহ ৪৭৫ জনের তালিকা, ঈদের পর যৌথ অভিযান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।