সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খালিশপুরে হত্যা মামলার আসামি গ্রেফতার | চ্যানেল খুলনা

খালিশপুরে হত্যা মামলার আসামি গ্রেফতার

খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র খালিশপুর থানা পুলিশের অভিযানে একটি হত্যা মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, এসআই মোঃ কামাল উদ্দিনের নেতৃত্বে খালিশপুর থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে র‌্যাব ৬ খুলনার সহায়তায় ২৭ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে লবণচরা এলাকা থেকে মোঃ রনি মোল্লা ওরফে নাটা রনি ২৩ কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রনি খালিশপুর থানার মামলা নম্বর ০৮ তারিখ ১২ এপ্রিল ২০২৬ এর ৩০২/৩৪ ধারার একটি হত্যা মামলার মূল আসামি। তার বাড়ি খালিশপুর থানার আলমনগর পোড়া মসজিদ সংলগ্ন রেললাইনের পাশে।

পুলিশ জানায়, রনির বিরুদ্ধে চুরি দস্যুতা ও হত্যা চেষ্টা সহ একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারের পর আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় যুবককে তুলে নিয়ে কুপিয়ে হত্যা

পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমান আলীর মৃত্যু

বৈষম্যমুক্ত নবম পে-স্কেলের দাবিতে খুলনায় প্রতিনিধি সমাবেশ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

খুলনা নগরের বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান খুলনায় আসছেন ৮ মে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।