সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খালিশপুরে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের | চ্যানেল খুলনা

খালিশপুরে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের

খালিশপুরে সেপটিক ট্যাংক থেকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৬ মে) বিকেলে নগরীর খালিশপুর লাল হাসপাতাল এলাকার একটি বাড়ির সেপটিক ট্যাংকির সেন্টারিংয়ের সাটারিংয়ের কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, মো. নাজির সরদার ও মো. সাদ্দাম হোসেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে নাজির ও সাদ্দাম নামে দুই শ্রমিক খালিশপুর লাল হাসপাতালের পাশে ১৯নং রোডের একটি বাড়িতে কাজে আসে। তারা দুপুরের দিকে সেপটিক ট্যাংকের মধ্যে নামে। সেন্টারিংয়ের সেখানে বিষাক্ত গ্যাসে তারা জ্ঞান হারিয়ে ফেলে। এলাকাবাসী সংবাদ দিলে সেখান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির উল গিয়াস বলেন, খালিশপুর লাল হাসপাতালের পাশে একটি বাড়িতে সেপটিক ট্যাংকির সাটারিংয়ের কাঠ খুলতে গিয়ে মারা যায় দুই শ্রমিক। তাদের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বাসা ভাড়ার প্রলোভনে গৃহকর্ত্রীকে অচেতন করে স্বর্ণালঙ্কার লুট

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

কেসিসির দুই ট্রাকের মাঝে চাপা পড়ে চালক নিহত

খুলনায় বর্জ্য থেকে উৎপাদন করা হবে সার- বিদ্যুৎ

খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

জলবায়ু পরিবর্তনে বাস্তুচ্যুতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।