সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
খালিশপুরে ট্যাংকলরী শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত, বন্ধ ১৬ জেলায় তেল সরবরাহ | চ্যানেল খুলনা

খালিশপুরে ট্যাংকলরী শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত, বন্ধ ১৬ জেলায় তেল সরবরাহ

খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেপ্তারের প্রতিবাদ ও জামিনের দাবিতে দ্বিতীয় দিনের মত ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখে কর্মবিরতি পালন করছে শ্রমিকরা। সোমবার (২৭ জানুয়ারি) সকালে খালিশপুরে অবস্থিত বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের কার্যালয় সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করে শ্রমিকরা।

এর আগে রোববার দুপুরে আলী আজিমকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে তাকে খালিশপুর থানায় হস্তান্তর করা হয়। খালিশপুর থানায় গত ২১ আগস্টের নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে তাকে গ্রেপ্তারের প্রতিবাদে পদ্মা-মেঘনা-যমুনা তিনটি তেল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ হয়ে যায়। ধর্মঘটের কারণে এখন পর্যন্ত খুলনা সহ ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ ও পরিবহন বন্ধ রয়েছে। আলী আজিমকে মুক্তি না দেওয়া পর্যন্ত অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা।

পদ্মা-মেঘনা-যমুনা ট্যাংকলরী শ্রমিক কল্যান সমিতির সভাপতি মীর মোকসেদ আলী বলেন, ষড়যন্ত্রমূলক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত আলী আজিমকে মুক্তি দেওয়া না হবে এতক্ষণ পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

বন্ধু হবা, কফি খাব আর মজা করব : ছাত্রীদের খুবি শিক্ষক

খুলনায় বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে আহত ৮

কেডিএ’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন শফিকুল আলম মনা

পাইকগাছায় নদীর তীর থেকে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার ​

প্রয়োজনে টাকার বিনিময়ে প্লাস্টিক ও পলিথিনবর্জ্য সিটি কর্পোরেশন কিনে নিবে : কেসিসি প্রশাসক মঞ্জু

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী খুলনা আসছেন মঙ্গলবার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।