
‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ প্রতিপাদ্যে কেক কাটা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে খুলনার খালিশপুরে আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
আইএফআইসি ব্যাংকের খুলনা শাখার অধীন খালিশপুর উপশাখার আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপশাখার অফিসার ইনচার্জ শেখ নাঈম আল মুকিত। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যাংক কর্মকর্তা আসমাউল রশ্নিতা প্রান্তি।
অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী, ব্যাংকের বিভিন্ন পর্যায়ের গ্রাহক, সুধীজন ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার পর বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন চিত্রালী বাজার দারুস সালাম জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মারুফ হোসেন।


