সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কয়রায় সরকারি খরচে আইনগত সহয়তা প্রদান বিষয়ে প্রাতিষ্ঠানিক গনশুনানী | চ্যানেল খুলনা

কয়রায় সরকারি খরচে আইনগত সহয়তা প্রদান বিষয়ে প্রাতিষ্ঠানিক গনশুনানী

চৌকি লিগ্যাল এইড কমিটি কয়রা ও রুপান্তরের উদ্যোগে ডেমাক্রেসি ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং এ্যাকটাভেটিসের আর্থিক সহযোগিতায় প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে) খুলনা সরকারি খরচে আইনগত সহয়তা প্রদান বিষয়ে প্রাতিষ্ঠানিক গনশুনানী অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বিকাল ৩ টায় কয়রা সদর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান মোহাঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও রুপান্তরের ফিল্ড অফিসার মাহিনুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কয়রা উপজেলা সিনিয়র সহকারি জজ মোঃ ফারুক আযম। বিশেষ অতিথি ছিলেন কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ বুলবুল আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম। গনশুনানীতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কয়রা উপজেলা আইনজীবি ইউনিট বারের সভাপতি এ্যাডঃ আলহাজ্ব আবু জাফর, সাধারন সম্পাদক এ্যাডঃ গোলাম মোস্তফা, এ্যাডঃ আনিছুর রহমান, এ্যাডঃ স্বদেশ কুমার মিস্ত্রী, ইউপি সচিব উত্তম কুমার সরকার, গ্রাম আদালত সহকারি আলমগীর হোসেন প্রমুখ। গনশুনানীতে ইউপি সদস্য সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অংশ গ্রহন করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনা জেলা কারাগারের দেওয়াল টপকে ইমন মাঝি নামে হাজতি পালিয়েছে

খুলনা বিভাগের ৭০ সাংবাদিক পেলেন ২০ লাখ ৬৫ হাজার টাকার অনুদান

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি হলেন কেএমপি কমিশনার

খুলনায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

খুলনায় মাদ্রাসায় শিকলবন্দী শিশুশিক্ষার্থী উদ্ধার, শিক্ষক গ্রেপ্তার

খুলনায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।