সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
কয়রায় বারি উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তাদের ফসলের মাঠ পরিদর্শন | চ্যানেল খুলনা

কয়রায় বারি উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তাদের ফসলের মাঠ পরিদর্শন

কয়রা (খুলনা) প্রতিনিধি :: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সরেজমিন গবেষণা বিভাগ খুলনার আওতাধীন এমএলটি সাইট কয়রায় দিন ব্যাপী কৃষকের মাঠ পরিদর্শন করেন বারি উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার একটি প্রতিনিধি দল। রবিবার সকাল ১১ টা থেকে শুরু করে দিনব্যাপী ফসলের মাঠ পরিদর্শন করেন। এ সময় প্রতিনিধি দলে উপস্থিত থেকে বিভিন্ন ফসলের মাঠ পরিদর্শন করেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র যশোরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাওছার উদ্দিন আহমেদ, কনসালটেন্ট বিটি বেগুন প্রকল্পের ড. মোঃ জাহাঙ্গীর হোসেন, খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ হারুনর রশিদ, খুলনার বৈজ্ঞানিক কর্মকর্তা মুস্তফা কামাল শাহাদাৎ, মাশফিকুর রহমান, এমএলটি সাইট কয়রার বৈজ্ঞানিক সহকারী মোঃ জাহিদ হাসান। উক্ত প্রতিনিধি দল ৩ নং কয়রা, ৪নং কয়রা, উত্তরবেদকাশি সহ বিভিন্ন এলাকায় কৃষকের বিটি বেগুন, হাইব্রিড বেগুন, টমেটো, ফুলকপি, মরিচ, রসুন, পেয়াজ, আলু, সরিষা, গম, বার্লি ও কাউন, কিনোয়া ও চিয়াসিডের ফসলের মাঠ পরিদর্শন। পরিদর্শনকালে বৈজ্ঞানিক কর্মকর্তাদ্বয় বিভিন্ন ফসলের মাঠ দেখে সন্তুষ্ঠি প্রকাশ করে বলেন, উপকূলীয় লবণাক্ত এলাকায় ৩০ বিঘা জমিতে বিটি বেগুনের চাষ কৃষকের একটা লাভজনক ফসল, কারন এই জাত ডগা ও ফল ছিদ্্রকারী পোকার আক্রমণ না থাকায় যেমন কৃষক লাভবান হচ্ছে অপরদিকে ক্রেতারা বিষমুক্ত সবজি খেতে পারছেন। এবং বেগুনে পোকা না থাকায় কৃষক দামও বেশি পাচ্ছে। বৈজ্ঞানিক কর্মকর্তারা কৃষকদেরকে অভয় দিয়ে বলেন, আপনারা কয়রার লবণাক্ত জমিতে ফসলে সবুজে সমারোহ করেছেন এবং ফসলের মাঠকে আরও একটু সাজিয়ে যত্ন করে রাখেন আমরা কয়রার এই মাঠে বাংলাদেশে সরকারের মাননীয় কৃষিমন্ত্রী মহোদয়কে নিয়ে আসব ইনশাআল্লাহ।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

কয়রায় গরুবাহী নছিমন উল্টে নিহত ১, আহত ৩

কৃতি শিক্ষার্থীদের হাতে আইজিপি শিক্ষাবৃত্তি তুলে দিলেন কেএমপি কমিশনার

দেশের ৬০% মানুষের অগ্নিদগ্ধদের সেবাদানে প্রাথমিক চিকিৎসার জ্ঞান নেই

কেসিসি প্রশাসকের আশ্বাসে পাটশ্রমিকদের কর্মসূচি স্থগিত

খুলনায় মসজিদের বারান্দায় দিনমজুরের মরদেহ উদ্ধার

খুলনায় র‍্যাবের গাড়ি ভাঙচুর করে ২ আসামি ছিনিয়ে নিল জনতা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।