সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কয়রায় বামিয়া হাইস্কুলে বিনা প্রতিদ্বন্দীতায় নজরুল সভাপতি নির্বাচিত | চ্যানেল খুলনা

কয়রায় বামিয়া হাইস্কুলে বিনা প্রতিদ্বন্দীতায় নজরুল সভাপতি নির্বাচিত

কয়রা প্রতিনিধি: কয়রা উপজেলার বামিয়া এম এম মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে ভাইস প্রিন্সিপাল এইচএম নজরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দীতায় সভাপতি নির্বাচিত হয়েছেন।
জানা গেছে সোমবার সকাল ১১ টায় ম্যানেজিং কমিটির সদস্যদের উপস্থিতিতে সর্বস্মতিক্রমে তিনি নির্বাচিত হয়।
এদিকে কয়রা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের পদ শূন্য থাকায় দায়িত্ব প্রাপ্ত খুলনা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার রুহুল আমিন প্রিজাইডিং অফিসার হিসেবে উপস্থিত থেকে উক্ত নির্বাচন পরিচালনা করেন। সূত্র জানায় ২০১৮ সালের ১০ই জুন এই স্কুলের অভিভাবক সদস্য পদে নির্বাচন শেষে ১৩ই জুন সভাপতি পদে নির্বাচন হয়। কিন্তু সেখানে খুলনা সিটি কর্পোরেশনের ৩য় শ্রেনীর কর্মচারি আঃ রহমান নীতিমালা বহিঃভূতভাবে সভাপতি নির্বাচিত হলে প্রতিপক্ষরা মাধ্যমিক শিক্ষাবোর্ডে অভিযোগ করেন। ফলে দীর্ঘদিন পর অভিযযোগ প্রমাণীত হওয়ায় সভাপতি পদে সোমবার পূণঃ নির্বাচনে আগামী ২ বছরের জন্য কয়রা সরকারি মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল এইচএম নজরুল ইসলাম সদস্যদের সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

কেডিএ রূপসা নতুন বাজারকে আধুনিক, ব্যবসা বান্ধব করতে একটি প্রকল্প হাতে নিয়েছি : মনা

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক আসাদুজ্জামান সরকার

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।