সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কয়রায় নির্বাচনকে কেন্দ্র করে দোকান ঘরে আগুন | চ্যানেল খুলনা

কয়রায় নির্বাচনকে কেন্দ্র করে দোকান ঘরে আগুন

কয়রার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের আংটিহারা গ্রামে স্থানীয় ২ মেম্বর প্রার্থীর সমার্থকদের মধ্যে বিরোধের পর দোকান ঘরে আগুন দিয়েছে দূবৃত্তরা। এ বিষয় সরেজমিনে জানা গেছে, উক্ত ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে আসন্ন নির্বাচনে ২ জন মেম্বর প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। তবে গত বৃহস্পতিবার ২ প্রার্থী মনোনয়ন পত্র দাখিলের পর থেকেই তাদের সমার্থকরা বাড়ী বাড়ী প্রচার শুরু করে এবং সমার্থকরা নিজ নিজ প্রার্থীর প্রতিপক্ষ সমার্থকদের হুমকি দিতে থাকে। এক পর্যায় শনিবার রাত আনুঃ ১০ টার দিকে আংটিহারা গ্রামের বারোবাড়ির সামনে জাহাঙ্গীরের মুদি দোকানে আগুন জলতে দেখা যায়। এসময় স্থানীয় লোকজন আগুন নিভানোর আগেই একটি ফ্রিজ সহ অন্যান্য মুদি মালামাল পুড়ে য়ায়। এদিকে ঘটনার আগেই মেম্বর প্রার্থী ও বর্তমান মেম্বর গণি গাজী ও অপর প্রার্থী আঃ সালাম খানের সমার্থকদের মধ্যে দোকানঘরের সামনে কথা কাটাকাটি হয় এবং তার কিছুক্ষণ পরেই আগুনের ঘটনা ঘটে। এ বিষয় দোকান মালিক জাহাঙ্গীর জানান, গণি মেম্বরের সমার্থকরা কাটির মাথায় আগুন লাগিয়ে দরজার ফাক দিয়ে ভিতরে আগুন লাগায় বলে তার ধারণা। তিনি বলেন, আমি পাশের ঘরটি মেম্বর প্রার্থী সালাম খান কে নির্বাচনী অফিস হিসেবে ভাড়া দেওয়ায় প্রতিহিংসামূলক গনি মেম্বরের সমার্থকরা এ ঘটনা ঘটিয়েছে। মেম্বর প্রার্থী সালাম খান সহ স্থানীয় আরও অনেকে জানান, ভোটে নিশ্চিত পরাজয় ভেবে গনির সমার্থকরা ২ দিন আগে পাশের নুর মোহাম্মাদের দোকানেও টিভি ভেঙেছে। এছাড়া তার সমার্থকদের ভয় ভীতি দেখাচ্ছে।
এ বিষয় অপর প্রার্থী গনি মেম্বর জানান, শনিবার রাতে দোকানে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তিনি জানতে পারেন দোকান বন্ধ করে যাওয়ার পর কয়েলের আগুন থেকে আগুন লাগতে পারে। তবে বিষয়টি নিয়ে দু’ প্রার্থীর সমার্থকরা একে অপরকে দুষছেন। এদিকে রবিবার বিষয়টি দোকান মালিক জাহাঙ্গীর থানায় অভিযোগ করলে পুলিশ তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় অস্ত্র, গুলিসহ শুটার বেলু গ্রেপ্তার

৭ দফা দাবিতে খুলনা জেলা প্রশাসককে দলিল লেখক সমিতির স্মারকলিপি

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন ভর্তি ১৫৩

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

কেডিএ রূপসা নতুন বাজারকে আধুনিক, ব্যবসা বান্ধব করতে একটি প্রকল্প হাতে নিয়েছি : মনা

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।