সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
কয়রায় নারী নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধে উঠান বৈঠক | চ্যানেল খুলনা

কয়রায় নারী নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধে উঠান বৈঠক

কয়রা(খুলনা)প্রতিনিধি :: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন এবং বাল্য বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে কয়রা উপজেলায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে গত বৃহস্পতিবার বিকাল ৩ টায় উত্তর বেদকাশি বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ কাজী মোস্তাইন বিল্লাহ। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা তথ্য আপা ইসকিতা আফরিন। আরও বক্তব্য রাখেন সেবা সহকারী জেসমিন আক্তার, জেসিকি ইসলাম কলি, শিক্ষক দিপক কুমার মিস্ত্রী, হেনা রানী সরকার প্রমুখ। উঠান বৈঠকে তথ্য কেন্দ্রে শিক্ষা ও ব্যবসা সংক্রান্ত সেবা সমূহ সম্পর্কে অবহিতকরণ, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধকল্পে সচেতনতা বৃদ্ধি করা সহ বিভিন্ন বিয়য় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের ৫০ জন ছাত্রী উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় অত্যাধুনিক শিল্পনগরী গড়ে তোলা হবে: রকিবুল ইসলাম বকুল

খুলনায় ২৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।