সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
কয়রায় দিন ব্যাপী সেনাবাহিনীর বিনামুল্যে চিকিৎসা সেবা | চ্যানেল খুলনা

কয়রায় দিন ব্যাপী সেনাবাহিনীর বিনামুল্যে চিকিৎসা সেবা

কয়রা (খুলনা) প্রতিনিধিঃ মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনা বাহিনীর যশোর ৫৫ পদাতিক ডিভিশনের উদ্যোগে কয়রার বানভাসি মানুষের মাঝে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ সময় চিকিৎসা সেবা গ্রহন করা রোগীদের মাঝে ফ্রি ওষুধ দেওয়া হয়। সকাল ১০ টায় মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এ চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধন করেন যশোর-৫৫ পদাতিক ডিভিশনের-৯ বেংগল লেন্সারের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তানভীর আলম। উদ্বোধন অনুষ্ঠানে সেনা সদস্য সহ স্থানীয় জনপ্রতিনিধি সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। দিন ব্যাপী শত শত অসহায় মানুষ এ সেবা গ্রহন করেন। ৩ জন পুরুষ ও ২ জন নারী চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন। সেনা বাহিনী কর্তৃক অবহেলিত জনপদ কয়রায় এ ধরনের মহতী উদ্যোগ গ্রহন এলাকাবাসি সাধুবাদ জানিয়েছে। কয়রা সদর ইউপি চেয়ারম্যান মোহাঃ হুমায়ুন কবির বলেন,আম্পানে ক্ষতিগ্রস্ত কয়রার অসহায় মানুষ এ চিকিৎসা সেবা গ্রহন করে উপকৃত হয়েছে। তা ছাড়া বিনামুল্যে চিকিৎসা সেবা পাওয়ার পাশাপাশি ফ্রি ওষুধ পেয়ে অনেকেই ব্যাপক খুশি বলে তিনি মন্তব্য করেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় তীব্র গরম, অনুভূত তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

কুয়েটে ‘ওয়েব কন্টেন্ট অ্যান্ড এমপ্লয়ি অ্যাটেনডেন্স ম্যানেজমেন্ট’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

খুলনায় পুলিশ সদস্যের আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন

খুলনায় সোমবার থেকে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

খুলনাসহ ১১ জেলায় চালু হচ্ছে ‘ফুয়েল পাস’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।