সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কয়রায় জাতীয় কন্যা শিশু দিবস উৎযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা | চ্যানেল খুলনা

কয়রায় জাতীয় কন্যা শিশু দিবস উৎযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

কয়রা (খুলনা) প্রতিনিধি :: আমরা কন্যা শিশু প্রযুক্তিতে সমৃদ্ধ হবো উন্নত বাংলাদেশ গড়বো এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কন্যা শিশু র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে কয়রায় পালিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে কয়রা উপজেলা কয়রা উপজেলা পরিষদ চত্তর থেকে একটি একটি র‌্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্তরে এসে শেষ হয়। র‌্যালী পরবর্তী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ^াসের সভাপতিত্বে ও তথ্য অফিসার ইসকিতা আরফিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম, কৃষি অফিসার আছাদুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার ও শিশু কন্যা হালিমা খাতুন, তানিয়া প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বক্তব্যে বলেন, কন্য শিশুরাই আগামীতে উন্নত গড়তে ভূমিকা রাখবে। বক্তারা আরও বলেন, বর্তমান সরকার নারী ও কন্যা শিশুবান্ধব সরকার। কন্যা শিশুরা শিশু বিবাহ ও নির্যাতনের শিকার হবে এটা কোনমতেই মেনে নেয়া যায়না। আমরা জানি, শিশুবিবাহ অনেক সমস্যা তৈরি করে। এজন্য সরকারের পাশাপাশি সবাইকে শিশু বিবাহ বন্ধে পদক্ষেপ গ্রহন করতে হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় ডেঙ্গুতে দুই ও হামে একজনের মৃত্যু

খুলনায় এক দিনে ২১৫ ডেঙ্গু রোগী ভর্তি

খুলনায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মমি তিন সহযোগীসহ গ্রেপ্তার

মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপোস নয়: প্রধানমন্ত্রী

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২১৫

খুলনার নবাগত পুলিশ সুপার সরকার ওমর ফারুকের যোগদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।