সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
কয়রায় খান সাহেব কোমর উদ্দিন কলেজে এমপি বাবু’র রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল | চ্যানেল খুলনা

কয়রায় খান সাহেব কোমর উদ্দিন কলেজে এমপি বাবু’র রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

কয়রা প্রতিনিধিঃ খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) সংসদ সদস্য ও খুলনা জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু কোভিড -১৯ আক্তান্ত হওয়ায় করোনার হাত থেকে রোগ মুক্তির জন্য কয়রায় খান সাহেব কোমর উদ্দিন কলেজে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় খান সাহেব কোমর উদ্দীন কলেজের আয়োজনে এ রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কলেজের হলরুমে অধ্যক্ষ ড. চয়ন কুমার রায়ের সভাপতিত্বে ও প্রভাষক শাহাবাজ আলীর পরিচালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ইসলামী স্টাডিজ প্রভাষক মাওলানা আনোয়ারুল কাদির, ইংরেজি প্রভাষক রাকিবুজ্জামান, প্রভাষক আবুল কালাম আজাদ, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ
সম্পাদক নির্মল কুমার দাস, সেচ্ছাসেবকলীগ নেতা ঢালী জালাল উদ্দীন, সরেজমিন কৃষি গবেষণা বৈজ্ঞানিক সহকারি জাহিদ হাসান, সাংবাদিক শাহজাহান সিরাজ সহ কলেজের সকল প্রভাষক বৃন্দ ও গন্যমান্য ব্যক্তি বর্গ। এসময় বক্তারা বলেন, দেশের চলমান করোনা পরিস্থিতির শুরু থেকে ও করোনার মধ্যে আম্পানে ক্ষতিগ্রস্থ এলাকায় রাত দিন অবস্থান করে জীবনের ঝুকি নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সাংসদ আকতারুজ্জামান বাবু সরকারি ও ব্যক্তিগতভাবে ত্রাণ বিতরণ কার্যক্রম নিজে উপস্থিত থেকে বেঁড়িবাঁধ সংস্কারসহ দলীয় ও সামাজিক কাজ খাদ্য সমস্যাসায় থাকা মানুষের খাদ্য সরবরাহ এবং চিকিৎসা সেবা নিশ্চিত করাসহ বিভিন্ন সেবায় জীবনের ঝুকি নিয়ে সর্বদায় মানুষের পাশে ছিলেন। এবং দ্রুত যাতে কয়রা পাইকগাছার মানুষের মাঝে ফিরে আসতে পারে সে জন্য তাঁর রোগমুক্তি কামনা করে আল্লাহর নিকট দোয়া ও মোনাজাত করা হয়।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।