সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
কয়রায় ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন লাভলুর পূজা মন্ডব পরিদর্শন | চ্যানেল খুলনা

কয়রায় ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন লাভলুর পূজা মন্ডব পরিদর্শন

কয়রা (খুলনা) প্রতিনিধিঃ সনাতন ধর্মালম্বীর সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপুজা । বাংলাদেশ এবং পশ্চিম বঙ্গের বেশিরভাগ মানুষের সবচেয়ে বড় উৎসব এটি। শারদীয় দূর্গা পুজার চতুর্থ দিন নবমীতে বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেছেন মহারাজপুর ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু।
রবিবার বিকাল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মহারাজপুর ইউনিয়নের ৪ টি পুজা মন্ডপ পরিদর্শন শেষে তার নিজস্ব তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেন। পরিদর্শন কালে বর্তমান সরকারের নানাবিধ উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র তুলে ধরে বলেন, বর্তমান গনতান্ত্রিক আওয়ামীলীগ সরকার দেশের সকল ধর্মের মানুষকে তাদের নিজ নিজ ধর্মের ধর্মীয় অনুষ্ঠান সঠিকভাবে পালনের জন্য সহযোগিতা করে আসছে। এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধর্ম নিরপেক্ষতা বিশ্বাস করতেন এবং তারই ধারাবাহিকতায় তার কন্যা জননেত্রী শেখ হাসিনা ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে একই বন্ধনে অটুট রেখেছেন। পরিদর্শনকালে সনাতন ধর্মালম্বীদের সাথে কুশল বিনিময় ও সরকারের বেধে দেওয়া স্বাস্থ্য বিধিমেনে পুজা উৎযাপনের আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সংস্কৃতি সম্পাদক ও কৃষকলীগের সভাপতি প্রভাষক শাহাবাজ আলী, ইউপি সদস্য আকবর আলী ঢালী, অহিদ সরদার, মহিলা ইউপি সদস্য নুরজাহান, সেচ্ছাসেবকলীগ নেতা রাকিব, শাহিনুর, জাহিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা আল আমিন খোকন ও ইসমাইল হোসেন, সেলিম, মেহেদী হাসান রনি সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।