সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কয়রায় আন্তজার্তিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা | চ্যানেল খুলনা

কয়রায় আন্তজার্তিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

কয়রা(খুলনা) প্রতিনিধিঃ কয়রা উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ২৯ তম আন্তজার্তিক এবং ২২ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । “কোভিড ১৯ প্রেক্ষাপটে প্রতিবন্ধী ব্যাক্তিকে সম্পৃক্ত করি,নতুন ভাবে টেকসই বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার ৩
ডিসেম্বর বেলা ১১ টায় এ উপলক্ষ্যে র‌্যালীটি কয়রা শেখ রাসেল প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় থেকে বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার অনাথ কুমার বিশ্বাস। আরও বক্তব্য রাখেন কয়রা শেখ রাসেল প্রতিবন্ধী অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষক এসএম বাহারুল ইসলাম,কয়রা উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি শেখ মনিরুজ্জামান মনু প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি সহ শেখ রাসেল প্রতিবন্ধি ও অটিস্টিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহন করেন। অপরদিকে শেখ রাসেল প্রতিবন্ধি ও অটিস্টিক বিদ্যালয়ে নানা আয়োজনে জাতীয় প্রতিবন্ধী দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম বাহারুল ইসলামের সভাপতিত্বে জাতীয় প্রতিবন্ধী দিবসটি পালিত হয়। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

কেডিএ রূপসা নতুন বাজারকে আধুনিক, ব্যবসা বান্ধব করতে একটি প্রকল্প হাতে নিয়েছি : মনা

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক আসাদুজ্জামান সরকার

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।