সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ক্ষমা চাইলেন বাদশা | চ্যানেল খুলনা

ক্ষমা চাইলেন বাদশা

গানের কথায় অশ্লীলতা আর ভিডিওতে নারীদের আপত্তিকরভাবে উপস্থাপনের অভিযোগে শেষ পর্যন্ত নতি স্বীকার করলেন ভারতের জনপ্রিয় র‍্যাপার বাদশা। নিজের সাম্প্রতিক গান ‘টাটেরি’ নিয়ে বিতর্কের জেরে দেশটির জাতীয় মহিলা কমিশনের (এনসিডব্লিউ) কাছে সশরীরে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন তিনি।

কমিশনের শুনানিতে উপস্থিত হয়ে বাদশা একটি লিখিত ক্ষমা প্রার্থনাপত্র জমা দেন। গত মার্চে গানটি মুক্তি পাওয়ার পর থেকেই এর কুরুচিপূর্ণ শব্দ চয়ন নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল। বিষয়টি নজরে আসার পর কমিশন দ্রুত বাদশার বিরুদ্ধে পদক্ষেপ নেয়।

শুনানি চলাকালীন এই সংগীতশিল্পী কেবল ক্ষমাই চাননি, বরং নিজের ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য প্যানেলের কাছে তিনটি বিশেষ প্রতিশ্রুতি দিয়েছেন।আগামী চার মাসের মধ্যে নারী ক্ষমতায়নের ওপর একটি বিশেষ গান তৈরি করবেন তিনি। অন্তত ৫০ জন কন্যাশিশুর পড়াশোনার যাবতীয় খরচ ও দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন বাদশা। নারীদের কল্যাণে কাজ করা বিভিন্ন সংস্থার জন্য কনসার্ট বা অন্য মাধ্যমে অর্থ সংগ্রহের অঙ্গীকার করেছেন তিনি।

বিতর্কিত এই গানটি ইতোমধ্যে ইন্টারনেট থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে ভোগান্তি এখানেই শেষ নয় গানটির মাধ্যমে নারীদের অবমাননা করার অভিযোগে হরিয়ানায় বাদশার বিরুদ্ধে একটি এফআইআরও দায়ের করা হয়েছে। ভারতীয় ‘নারী অশালীন উপস্থাপনা নিষেধ আইন’ ও ‘তথ্য প্রযুক্তি আইন’ অনুযায়ী দোষী সাব্যস্ত হলে এই র‍্যাপারকে বড় ধরনের শাস্তির মুখে পড়তে হতে পারে।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

জেবার অভিযোগে আটকে গেল ‘কন্ট্রাক্ট ম্যারেজ’

কাকে ইঙ্গিত করে ‘ভণ্ড হুজুর’ বললেন মিম?

আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী

দেবকে দেখে ‘চোর চোর’ স্লোগান, ভিডিও ভাইরাল

শ্রদ্ধা জানাই পৃথিবীর প্রতিটি শ্রেণি-পেশার নেপথ্যের নায়কদের: শাকিব খান

‘গরবিনী মা’ সম্মাননা পাচ্ছেন কোনাল, পলাশ ও ফারিণের মা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।