সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ক্র্যাবের নতুন সভাপতি মিজান মালিক সম্পাদক আলাউদ্দিন আরিফ | চ্যানেল খুলনা

ক্র্যাবের নতুন সভাপতি মিজান মালিক সম্পাদক আলাউদ্দিন আরিফ

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব )-এর নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মিজান মালিক। সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন দৈনিক দেশ রূপান্তরের সিনিয়র রিপোর্টার আলাউদ্দিন আরিফ।

শনিবার (৯ জানুয়ারি) রাতে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার পারভেজ খান ভোট গণনা শেষে ফল ঘোষণা করেন।

সভাপতি পদে মিজান মালিক ১৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ প্রতিদিনের মির্জা মেহেদী তমাল পান ১০৪ ভোট।

সাধারণ সম্পাদক পদে ১৫০ ভোট পেয়ে নির্বাচিত হন আলাউদ্দিন আরিফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাদুজ্জামান বিকু পান ১০৯ ভোট।

সহ-সভাপতি পদে ১৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন নিত্য গোপাল তুতু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মু. জাহাঙ্গীর আলম পান ১২০ ভোট। যুগ্ম সম্পাদক পদে ১৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হাসান-উজ-জামান।

নির্বাচনে ২৮১ জন ভোটারের মধ্যে ২৭০ জন ভোট দেন। এর মাঝে ৭ জনের ভোট বাতিল হয়। নির্বাচনে সর্বোচ্চ ১৭৭ ভোট পেয়েছেন রুদ্র মিজান। তিনি প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

https://channelkhulna.tv/

গণমাধ্যম আরও সংবাদ

খুমেক হাসপাতালের গণমাধ্যম পরিপন্থী আদেশে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির নিন্দা ও ক্ষোভ

অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ

বর্ষীয়ান সাংবাদিক রুকনউদ্দৌলার মৃত্যুতে খুলনা পিআইডির শ্রদ্ধাঞ্জলি

মেঘনা নদীতে মিলল সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের খোঁজ মিলছে না

খুলনার দুই প্রবীণ সাংবাদিক কাজী আমানুল্লাহ ও পান্নার মৃত্যুবার্ষিকী আজ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।