সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
কোল্ড স্টোরেজ থেকে যুবকের মরদেহ উদ্ধার | চ্যানেল খুলনা

কোল্ড স্টোরেজ থেকে যুবকের মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগরে একটি কোল্ড স্টোরেজ থেকে তুষার মন্ডল (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার সন্তোষপুর-দেহাটি সড়কের জাহান মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত তুষার মন্ডল মেহেরপুর জেলার গাংনী উপজেলার যোগিন্দা গ্রামের লাবণ মন্ডলের ছেলে। তিনি ওই কোল্ড স্টোরেজে কর্মরত ছিলেন। সহকর্মী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত তুষার মন্ডল ও তার সহকর্মী মফিজুল হক (৪২) এক সঙ্গে দায়িত্ব পালন করছিলেন। রাতের দিকে মফিজুল হকের চোখে গ্যাস লাগলে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় তুষার তাকে বিশ্রাম নিতে বলেন এবং নিজেই দায়িত্ব পালন করতে থাকেন।

পরে ভোর সাড়ে ৪টার দিকে মফিজুল হক ঘুম থেকে উঠে তুষারকে না পেয়ে কোল্ড স্টোরেজের ভেতরে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সকাল ৭টার দিকে কোল্ড স্টোরেজের পূর্ব পাশে ছাদের নিচে তুষার মন্ডলকে মৃত অবস্থায় শনাক্ত করা হয়। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হাঁটাহাটির সময় ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। তবে প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

সোনারগাঁয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

কোল্ড স্টোরেজ থেকে যুবকের মরদেহ উদ্ধার

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

রাজবাড়ীতে এক ঘণ্টা পর পর লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন

শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত বৃদ্ধকে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়রা

মুন্সীগঞ্জে গিয়ে বিক্ষোভ মিছিল পটুয়াখালী ছাত্রলীগের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।