সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
কোনো দেশেই নিরঙ্কুশ বাকস্বাধীনতা নেই: জয় | চ্যানেল খুলনা

কোনো দেশেই নিরঙ্কুশ বাকস্বাধীনতা নেই: জয়

ডিজিটাল সিকিউরিটি আইনের বিরোধিতাকারীদের সমালোচনা বন্ধ করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানিয়ে জয় বলেন, ইউরোপীয় দেশগুলোর অনুকরণে ডিজিটাল নিরাপত্তা আইন তৈরি করা হয়েছে। কোনো দেশেই বাকস্বাধীনতা বলতে নিরঙ্কুশ কিছু নেই বলেও মন্তব্য করেন জয়।

বিবিসির একটি প্রতিবেদনের লিংক শেয়ার করে জয় বলেন, ফ্রান্সে অনলাইনে এক পোস্টের মাধ্যমে আইন লঙ্ঘনের অভিযোগে দেশটির প্রধান সারির এক নেতাকে বিচারের সম্মুখীন করা হয়েছে।

আমরা ফ্রান্স ও জার্মানির মতো (যেখানে হেট স্পিচ, হলোকাস্ট ডিনায়েল নিষিদ্ধ) ইউরোপীয় দেশের আদলে আমাদের ডিজিটাল নিরাপত্তা আইন তৈরি করেছি।

তিনি বলেন, যারা আমাদের ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে অভিযোগ করে আসছেন, তাদের উচিত– তাদের পশ্চিমা প্রভুদের কাছে কান্নাকাটি বন্ধ করা। কারণ বেশিরভাগ পশ্চিমা প্রভুর দেশে একই ধরনের আইন রয়েছে।

কোনো দেশেই বাকস্বাধীনতা বলতে নিরঙ্কুশ কিছু নেই মন্তব্য করে জয় আরও বলেন, কারও ক্ষতি করার অধিকার আপনার নেই।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার

শিক্ষানুরাগী সৈয়দা রাহেলা বেগমের মৃত্যুবার্ষিকী কাল

কুষ্টিয়ায় পীর হত্যায় নেতাকর্মীদের আসামি করাকে ‘ষড়যন্ত্র’ বলছে জামায়াত

জুরাছড়িতে নৌকাডুবি, নারী-শিশুসহ ১১ জনকে উদ্ধার করল সেনাবাহিনী

জ্বালানি তেল মজুত করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

ব্যবসায়ীর বাড়ি থেকে সাড়ে ৫ হাজার লিটার তেল জব্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।