সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের ত্রান তহবিলে ‘আশা’র খাদ্য সহায়তা প্রদান | চ্যানেল খুলনা

কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের ত্রান তহবিলে ‘আশা’র খাদ্য সহায়তা প্রদান

কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধিঃ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের ত্রাণ তহবিলে বে-সরকারি প্রতিষ্ঠান ‘আশা’ এনজিও’র পক্ষ থেকে দেশের করোনা পরিস্থিতিতে কর্মহীন, দরিদ্র, অসহায় নি¤œ আয়ের খেটে খাওয়া, শ্রমজীবী মানুষের জন্য খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
আশা’র নিজস্ব অর্থায়নে রবিবার (১০মে) সকালে স্থানীয় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানার সহকারি (সিএ) ইন্দ্রজিদ সাহার নিকট আনুষ্ঠানিকভাবে নিত্য প্রয়োজনীয় চাল,ডাল, তৈল, লবন, আলু,হস্তান্তর করা হয়।
আশা’র এ্যাডিশনাল ডিভিশনাল ম্যানেজার (এ্যাড.ডিভি.এম) মোঃ ওমর ফারুক জানান, বে-সরকারি প্রতিষ্ঠান ‘আশা’ এনজিও সব সময দরিদ্র জনগোষ্ঠীর সামাজিক উন্নয়নে কাজ করে থাকে। বর্তমানে করোনা পরিস্থিতির সংক্রমণ রোধে সরকার সবাইকে ঘর থেকে বাহির না হওয়ার নির্দেশ প্রদান করেছেন। ফলে কর্মহীন, দরিদ্র, অসহায় খেটে খাওয়া দিনমজুর ও শ্রমজীবীরা মানবেতর জীবন-যাপন করছে।
সেই সব দরিদ্র জনগোষ্ঠীর কথা ভেবে বে-সরকারি প্রতিষ্ঠান আশা’র নিজ অর্থায়নে সারাদেশে ১২ কোটি টাকা খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে ৫’শ, কালিগঞ্জ উপজেলা প্রশাসন কার্যালয়ে ২’শ ও কোটচাঁদপুর উপজেলা প্রশাসন কার্যালয়ে ২’শ প্যাকেট খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন,ডিসট্রিক্ট ম্যানেজার (ডিএম) মোঃ রহমত উল্লাহ, কোটচাঁদপুর ব্রাঞ্চের রিজিওনাল ম্যানেজার (আরএম) শাহাজান আলী, কালিগঞ্জ ব্রাঞ্চের রিজিওনাল ম্যানেজার (আরএম) নাসির উদ্দীন, মহেশপুর ব্রাঞ্চের রিজিওনাল ম্যানেজার (আরএম) শফিকুর রহমান, রিজিওনাল ম্যানেজার (আরএম) মোঃ আকরাম হোসেন, কোটচাঁদপুর ব্রাঞ্চ ম্যানেজার সেলিম রেজা প্রমূখ।

https://channelkhulna.tv/

ঝিনাইদহ আরও সংবাদ

তেলের কালোবাজারি রোধে প্রয়োজনে মৃত্যুদণ্ডের শাস্তি প্রয়োগ করব: আইনমন্ত্রী

ঝিনাইদহে জ্বালানি সংকটের কারণে তেল না পেয়ে ইউএনও কার্যালয় ঘেরাও

ঝিনাইদহে বেগুন ক্ষেতে মিলল বিশাল শিলাখণ্ড

জামায়াতের নারী কর্মীদের দোয়া মাহফিলে হামলার অভিযোগ, সংঘর্ষে আহত ৮

থানা থেকে লুট হওয়া গ্রেনেড-কার্তুজ উদ্ধার

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।