সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
কোটচাঁদপুরে নার্সসহ ৩ জন করোনায় আক্রান্ত | চ্যানেল খুলনা

কোটচাঁদপুরে নার্সসহ ৩ জন করোনায় আক্রান্ত

Exif_JPEG_420

কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধিঃ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নার্সসহ ৩ জন করোনা পজিটিভ হিসেবে চিহ্নিত হয়েছেন। বুধবার (০৬ মে) সকালে ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগমের বরাদ দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রশিদ।
তিনি জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নার্স (২৫) সহ সম্প্রতি নারায়নগঞ্জ থেকে আসা উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ৪৫ও ১৮ বছর বয়স্ক দুইজন পুরুষের নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পাঠানো হয়েছিল। আজ বুধবার (০৬মে) সকালে নার্সসহ ৩ জনের শরীরে করোনা পজেটিভের রিপোর্ট পায়। সেই সাথে স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে চিকিৎসাধীন প্রথম করোনায় আক্রান্ত রোগীর পুনঃরায় পাঠানো নমুনা পজেটিভ আসে।
ডাঃ আব্দুর রশিদ জানান, আক্রান্ত নার্স ১০ দিন যাবত করোনায় আক্রান্ত রোগীর চিকিৎসায় সেবা দিয়ে আসছিলেন। বর্তমানে তাকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। এবং নারায়নগঞ্জ থেকে আসা ২ রোগী উপজেলার এলাঙ্গী ইউনিয়নের জগদেশপুর গ্রামে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। এপর্যন্ত উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের ২ জন চিকিৎসক ও ১ নার্স সহ ৬ জন করোনায় আক্রান্ত হলেন।

https://channelkhulna.tv/

ঝিনাইদহ আরও সংবাদ

তেলের কালোবাজারি রোধে প্রয়োজনে মৃত্যুদণ্ডের শাস্তি প্রয়োগ করব: আইনমন্ত্রী

ঝিনাইদহে জ্বালানি সংকটের কারণে তেল না পেয়ে ইউএনও কার্যালয় ঘেরাও

ঝিনাইদহে বেগুন ক্ষেতে মিলল বিশাল শিলাখণ্ড

জামায়াতের নারী কর্মীদের দোয়া মাহফিলে হামলার অভিযোগ, সংঘর্ষে আহত ৮

থানা থেকে লুট হওয়া গ্রেনেড-কার্তুজ উদ্ধার

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।