সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
কেরানীগঞ্জে আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু, বেড়ে ২২ | চ্যানেল খুলনা

কেরানীগঞ্জে আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু, বেড়ে ২২

চ্যানেল খুলনা ডেস্কঃকেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুনের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২ জন। শনিবার (২১ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টায় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের নাম— সাহাজুল ইসলাম সাজু (১৯) ।

বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত সাজুর শরীরের ৭০ ভাগই পুড়ে গিয়েছিল। নিহত সাহাজুল ইসলাম সাজু কুড়িগ্রামের নাগেশ্বর উপজেলার ব্রাক্ষ্মণ ডাঙ্গা গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি কেরানীগঞ্জের জিনজিরা আরিমারাবাদ এলাকায় থাকতেন বলে জানা গেছে।

উল্লেখ্য, গত বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে কেরানীগঞ্জের চুনকুটিয়ার হিজলতলী এলাকায় অবস্থিত ‘প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক’ নামে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একজনসহ এখন পর্যন্ত ২২ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া চিকিৎসাধীন অনেকের অবস্থাই আশঙ্কাজনক।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।