সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কেন ‘বনলতা এক্সপ্রেস’ করেননি বিপাশা হায়াত? | চ্যানেল খুলনা

কেন ‘বনলতা এক্সপ্রেস’ করেননি বিপাশা হায়াত?

ঈদে মুক্তি পাওয়া নির্মাতা তানিম নূরের তারকাবহুল সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ এখন আলোচিত নাম। মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের ব্যাপক প্রশংসায় ভাসছে সিনেমাটি। তবে একঝাঁক প্রভাবশালী অভিনয়শিল্পী সমৃদ্ধ এই সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত। কিন্তু বিশেষ এক কারণে তিনি কাজটি করতে রাজি হননি। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে বিষয়টি নিয়ে খোলাসা করেন বিপাশা হায়াত। জানান, নির্মাতা তানিম নূর নিজেই তাকে সিনেমার একটি চরিত্রের জন্য ফোন করেছিলেন।

বিপাশা বলেন, আমি যতটুকু শুনেছি, বনলতা এক্সপ্রেস খুবই চমৎকার কিছু। আমার এখনও দেখা হয়নি সিনেমাটি। কিন্তু আমি সবসময় চেয়েছি কাজটা এমন হোক, যেখানে আমি ঘাম ঝড়াতে প্রস্তত। আমি নিজেকে ঠিক এভাবেই দেখে আসতে চেয়েছি। তাই আমার মনে হয়েছে সেখানে আমার সেই পরিশ্রমের জায়গাটা কম।কাজে ফেরার ক্ষেত্রে নিজের মানদণ্ড ব্যাখ্যা করে এই অভিনেত্রী আরও বলেন, আমি শুধু সেই বিশেষ কাজের অপেক্ষায় আছি, যেখানে শারীরিক পরিশ্রমের পাশাপাশি মানসিকভাবেও ঘাম ঝরানোর সুযোগ থাকবে।

এদিকে নির্মাতা তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ দেশের প্রেক্ষাগৃহে দাপট দেখানোর পাশাপাশি এবার আন্তর্জাতিক অঙ্গনেও মুক্তি পেয়েছে। গত ৩ এপ্রিল থেকে উত্তর আমেরিকা ও ইউরোপের অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে প্রবাসী দর্শকদের জন্য প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।সিনেমাটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মওলা, জাকিয়া বারী মম ও আজমেরী হক বাঁধনসহ একঝাঁক তারকা। সংশ্লিষ্টদের প্রত্যাশা, ব্যবসায়িক সাফল্যের দিক থেকে সিনেমাটি এই নির্মাতার আগের কাজ ‘উৎসব’ সিনেমার রেকর্ডকেও ছাড়িয়ে যাবে।

ডিএ

ঢালিউড

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

এআই দিয়ে আপত্তিকর ভিডিও তৈরি ও ছড়ানো অপরাধ: মেহজাবীন

৬০ বছর বয়সে বাবা হওয়ার ইচ্ছা সালমান খানের

‘ব্রেকিং ব্যাড’ তারকা আরজে মিটের মৃত্যু, শোকে ভেঙে পড়লেন সহশিল্পীরা

নিউ ইয়র্কের রাতে পুরস্কার হাতে রাফী-তমা-মাহি-মিথিলার উদযাপন

অফ-শোল্ডার টপসে নতুন লুকে নজর কাড়লেন সাদিয়া আয়মান

‘জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’, ওমরাহ শেষে কেয়া পায়েল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।