সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
কেজরিওয়ালের দলে বড় ভাঙন, রাজ্যসভার একাংশ যোগ দিচ্ছে বিজেপিতে | চ্যানেল খুলনা

কেজরিওয়ালের দলে বড় ভাঙন, রাজ্যসভার একাংশ যোগ দিচ্ছে বিজেপিতে

ভারতের রাজধানী দিল্লির রাজনীতিতে বড় ধরনের নাটকীয় মোড় নিয়েছেন রাঘব চাড্ডা। অরবিন্দ কেজরিওয়াল-এর নেতৃত্বাধীন আম আদমি পার্টি (আপ) ছেড়ে ভারতীয় জনতা পার্টি-তে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে চাড্ডা জানান, তিনি একা নন—রাজ্যসভায় থাকা আপের প্রায় দুই-তৃতীয়াংশ এমপি তার সঙ্গে বিজেপিতে যোগ দিচ্ছেন। তাঁদের মধ্যে রয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ও রাজ্যসভার সদস্য হরভজন সিং।

ভারতীয় সংবাদমাধ্যম NDTV-এর খবরে বলা হয়েছে, এই সিদ্ধান্ত কেজরিওয়ালের জন্য বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। সম্প্রতি চাড্ডাকে দলীয় পদ থেকে সরানো হয়েছিল, যা এই সিদ্ধান্তের পেছনে গুরুত্বপূর্ণ কারণ বলে মনে করা হচ্ছে।

চাড্ডা অভিযোগ করেন, দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি নিয়ে ক্ষমতায় আসা আপ এখন সেই আদর্শ থেকে সরে গেছে। তিনি বলেন, “আমি এই দলে ১৫ বছর সময় দিয়েছি। কিন্তু এখন দলটি দুর্নীতিগ্রস্ত ও আপসকামী হয়ে গেছে।”

তিনি আরও জানান, বিজেপিতে যোগ দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত ইতোমধ্যে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে। দলত্যাগবিরোধী আইন অনুযায়ী, কোনো দলের দুই-তৃতীয়াংশ সদস্য একসঙ্গে অন্য দলে যোগ দিলে তা বৈধ—ফলে এই দলবদল আইনি জটিলতায় পড়বে না।

এদিকে আপ এই ঘটনাকে ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবে আখ্যা দিয়েছে। দলের জ্যেষ্ঠ নেতা সঞ্জয় সিং বলেন, দল চাড্ডাকে এমপি বানিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনি বিজেপিতে যোগ দিয়েছেন।

অন্যদিকে কেজরিওয়াল এক প্রতিক্রিয়ায় বিজেপির সমালোচনা করে বলেন, তারা আবারও পাঞ্জাবের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।

বিশ্লেষকদের মতে, এই দলবদল ভারতের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে, বিশেষ করে রাজ্যসভায় শক্তির ভারসাম্যে পরিবর্তন আনতে পারে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

আন্তর্জাতিক আরও সংবাদ

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ থেকে ৬ জনকে আটক

ফের জ্বলল মণিপুর, ৭ বাড়িতে অগ্নিসংযোগে নিহত ৩

বাংলাদেশের রাজনৈতিক হত্যাকাণ্ডের সঙ্গে কেন্দ্রকে জড়ানোর অভিযোগে মমতার বিরুদ্ধে থানায়

এশিয়ার শীর্ষ ধনীর তালিকায় আম্বানিকে পেছনে ফেললেন টিকটক বিলিয়নিয়ার

৫৪ বছর পর প্রথমবার পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় ঠাঁই হলো না কোনো মুসলিমের

চীনে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ৯০, এক দশকের মধ্যে সর্বাধিক প্রাণহানির রেকর্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।