সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
কেএমপি’র অভিযানে গ্রেফতার ১০: মাদক উদ্ধার | চ্যানেল খুলনা

কেএমপি’র অভিযানে গ্রেফতার ১০: মাদক উদ্ধার

গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের (কেএমপি) মাদক বিরোধী অভিযানে ইয়াবা, ফেন্সিডিল ও গাঁজাসহ ১০ মাদক বিক্রেতাকে গ্রেফতার হরা হয়েছে।

কেএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ১০ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, সাতক্ষীরার জুম্মান গাজীর ছেলে মোঃ সালাউদ্দিন (২৮), খালিশপুর জোড়াগেট মন্টুর কলোনীর মৃতঃ বেলাল হোসেনের ছেলে মোঃ আব্দুর রহিম (২০), খালিশপুর পদ্মা গেট হাজী বাড়ীর দুলাল শেখের পুত্র মোঃ সুমন শেখ (১৮), দৌলতপুর দক্ষিন পাবলা এলাকার ইমান গাজীর ছেলে মোঃ রানা (২৬), আড়ংঘাটার মোঃ হাফিজুর শেখের ছেলে মোঃ জিবলু শেখ (২০), খালিশপুর ক্রিসেন্ট জুটমিল গেইট এলাকার মোঃ আঃ মান্নানের ছেলে মোঃ জসিম উদ্দিন (২২), একই এলাকার মৃতঃ জালাল শেখের ছেলে মোঃ রফিকুল শেখ (৩০), আড়ংঘাটা পশ্চিমপাড়া এলাকার হামিদ মোড়লের ছেলে আসাদু্জ্জামান মোড়ল (৩২), ছোট বয়রা এলাকার কামরুল হক চৌধুরীর ছেলে ইয়ারুল ইসলাম চৌধুরী ওরফে পিল্টু (৩৭), এবং আড়ংঘাটার ইয়াছিন শেখের ছেলে মোঃ রাজিব শেখ (২৮)। গ্রেফতারকৃতদের কাছ থেকে ১২২ পিস ইয়াবা, ৪ বোতল ফেন্সিডিল ও ৯৫ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৭টি মাদক মামলা দায়ের করা হয়েছে।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

জ্বালানি তেল মজুত করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

রক্তাক্ত জুলাই: পুলিশের গুলিতে সন্তান হারা পুলিশ বাবার জবানবন্দি

তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫৯

কারাগারে বসে নির্বাচনে অংশ নিতে ব্যারিস্টার সুমনের রিট

দিঘলিয়ায় বন্দুক ও নগদ টাকাসহ যুবক আটক

কক্সবাজারে যুবককে কুপিয়ে হত্যা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।