সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আপস-মীমাংসার পর নজরুল-মাকছুদার জামিন চাইলেন মরিয়মের বাবা | চ্যানেল খুলনা

আপস-মীমাংসার পর নজরুল-মাকছুদার জামিন চাইলেন মরিয়মের বাবা

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের জামিনে কোনো আপত্তি নেই বলে আদালতকে জানিয়েছেন মরিয়মের বাবা ও মামলার বাদী এস এম মাসুম বিল্লাহ। দুই পক্ষের মধ্যে আপস-মীমাংসার কথাও আদালতে জানানো হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে জামিন শুনানির সময় বাদীপক্ষ এ অবস্থান জানায়।

আদালতে এস এম মাসুম বিল্লাহ বলেন, গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলাম জামিনে মুক্তি পেলে তার কোনো আপত্তি নেই। আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমানও দুই পক্ষের মধ্যে আপসের বিষয়টি তুলে ধরে দুই আসামির জামিন আবেদন করেন।

তবে জামিনের বিষয়ে আদালতের আদেশ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে গত ২০ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরদিন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শেরেবাংলা নগর থানায় মামলা করেন। এতে গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়।

মামলা হওয়ার পর গাজী নজরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। কয়েক দফা রিমান্ড শেষে ২৮ সেপ্টেম্বর আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলাটির তদন্ত ও বিচারিক কার্যক্রম চলমান রয়েছে। আজকের শুনানিতে মরিয়মের পরিবারের পক্ষ থেকে দুই আসামির জামিনে আপত্তি না থাকার বিষয়টি আদালতের নথিতে এসেছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

খুলনায় চিংড়ি পলাশের বাসা থেকে অস্ত্রসহ যুবক আটক

ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

আসিফ মাহমুদ ও স্ত্রীর দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।