সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
কেউ সম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করার চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে : প্রধান উপদেষ্ঠার প্রেস সচিব | চ্যানেল খুলনা

কেউ সম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করার চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে : প্রধান উপদেষ্ঠার প্রেস সচিব

oplus_0

প্রধান উপদেষ্ঠার প্রেস সচিব মোঃ শফিকুল আলম বলেছেন, সারা দেশে উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গা পূজা উদযাপিত হচ্ছে। নির্বিগ্নে পূজা উদযাপনের জন্য প্রশাসন কাজ করছে। আর্মি, পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যরা নিয়জিত রয়েছে। হিন্দু ভাই বোনদের পূজায় কেউ যদি বিগ্ন করতে আসে তাকে আইনে সোপার্দ করা হবে। কেউ সম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করার চেষ্টা করে তবে তাকে গ্রেফতার করা হবে এবং তার বিরুদ্ধে কঠিন আইনানুগ পদক্ষেপ নেয়া হবে। কেউ পার পাবে না।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মাগুরা শহরের ছানার বটতলা, সাতদোয়া আশ্রম ও জামরুলতলা পূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। পরে তিনি মাগুরার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ, মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব কুন্ডু, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিত বিশ্বাস বাপী প্রমুখ।

পরে মাগুরার কৃতি সন্তান প্রেস সচিব মোঃ শফিকুল আলম কে মাগুরা প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক ফুলেল শুভেচ্ছা জানান।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।