সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
কৃতি শিক্ষার্থীদের হাতে আইজিপি শিক্ষাবৃত্তি তুলে দিলেন কেএমপি কমিশনার | চ্যানেল খুলনা

কৃতি শিক্ষার্থীদের হাতে আইজিপি শিক্ষাবৃত্তি তুলে দিলেন কেএমপি কমিশনার

খুলনা পুলিশ লাইন হাই স্কুলের ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত চার কৃতি শিক্ষার্থীর মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

রবিবার (২৪ মে) দুপুর ১২টায় খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির সম্মাননা তুলে দেন কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান।

শিক্ষাবৃত্তি পাওয়া শিক্ষার্থীরা হলেন ঈশিতা মজুমদার তিথি, মোঃ তন্ময় সরদার, রচনা সরকার ও মোছাঃ নুসরাত জাহান।

অনুষ্ঠানে কমিশনার কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার শেখ নূরল ইসলাম ও মীর ফসিয়ার রহমানসহ শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা।

শিক্ষার্থীদের এই অর্জনে আনন্দ ও গর্ব প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

পাইকগাছায় নদীর তীর থেকে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার ​

প্রয়োজনে টাকার বিনিময়ে প্লাস্টিক ও পলিথিনবর্জ্য সিটি কর্পোরেশন কিনে নিবে : কেসিসি প্রশাসক মঞ্জু

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী খুলনা আসছেন মঙ্গলবার

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো গ্রেনেড বাবুর ভাই জনিকে

কেসিসি মহানগরীকে সবুজায়নের জন্য উদ্যোগ নিয়েছে : নজরুল ইসলাম মঞ্জু

২৮ বছরের প্রথা ভেঙে কেডিএ চেয়ারম্যান পদে বেসামরিক নিয়োগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।