সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
কুষ্টিয়ায় রেস্তোরাঁয় ঢুকে ৩ জনকে ছুরিকাঘাত | চ্যানেল খুলনা

কুষ্টিয়ায় রেস্তোরাঁয় ঢুকে ৩ জনকে ছুরিকাঘাত

কুষ্টিয়া শহরের একটি রেস্তোরাঁয় ঢুকে ম্যানেজারসহ তিনজনকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে থানাপাড়া বাঁধ সংলগ্ন শেখ রাসেল সেতুর নিচে অবস্থিত রিভার ভিউ ফুড কর্নারে এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে আহতরা হলেন, রেস্তোরাঁর ম্যানেজার তুষার (২৩), প্রধান বাবুর্চি শিমুল (২৫) ও সহকারী বাবুর্চি শুভ (২২)।

আহতদের কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে রেস্তোরাঁর ম্যানেজার তুষারের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক।

ছুরিকাঘাতে আহত রেস্তোরাঁর সহকারী বাবুর্চি শুভ বলেন, ‘আমি রেস্তোরাঁর রান্নাঘরে কাজ করছিলাম। এ সময় অপরিচিত চার থেকে পাঁচজন যুবক রান্নাঘরে জোরপূর্বক ঢোকার চেষ্টা করে। আমি বাঁধা দিলে তারা বকাবকি করতে থাকে। এ সময় মালিকের মুঠোফোন নম্বর চাইলে আমি দিতে অপরাগত প্রকাশ করি। এরপর তারা ম্যানেজার তুষারের সঙ্গে বাগ্‌বিতণ্ডা করতে থাকে। একপর্যায়ে তারা ম্যানেজারকে মারধর শুরু করে। মারধরের একপর্যায়ে এক যুবক ম্যানেজারকে ছুরিকাঘাত করে। এ সময় আমি ও শিমুল ঠেকাতে গেলে আমাদেরকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা।’

রিভার ভিউ ফুড কর্নারের মালিক আব্দুল খালেক বলেন, ঘটনার সময় আমি রেস্তোরাঁয় ছিলাম না। পরে জানতে পারি আমার তিন স্ট্যাফকে ছুরিকাঘাত করেছে কে বা কারা। আমার জানা মতে তাদের সঙ্গে কারও কোনো খারাপ সম্পর্ক নেই। তবে কি কারণে তাঁদের ওপর এভাবে হামলা সে বিষয়ে এখনো কিছু বলতে পারছি না।

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার বলেন, ‘ছুরিকাঘাতে আহত হয়ে তিনজন হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে দুজন শঙ্কামুক্ত থাকলেও একজনের অবস্থা আশঙ্কাজনক।’

পুলিশ ও র‍্যাব ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে দেখছে। মামলার বিষয়ে প্রস্তুতি চলছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সোহেল রানা বলেন, ‘জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে।’

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

৪০ হাজার ইয়াবাসহ বিএনপি নেতার স্ত্রী আটক

পাঁচ মাসের শিশুকে গলা টিপে হত্যা করলেন মাদকাসক্ত বাবা

লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

সড়ক দুর্ঘটনায় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

সিলেট সীমান্তে বিএসএফের গুলি, বিজিবির পাল্টা ফায়ার

শিক্ষার্থীর বাসায় মিলল গৃহশিক্ষিকার বস্তাবন্দী মরদেহ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।