সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কুষ্টিয়ায় করোনা ও উপসর্গ নিয়ে প্রাণ গেল ১৯ জনের | চ্যানেল খুলনা

কুষ্টিয়ায় করোনা ও উপসর্গ নিয়ে প্রাণ গেল ১৯ জনের

গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার করোনা ডেডিকেটেড হাসপাতালে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ১৫ জন এবং উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন।
শনিবার (২৪ জুলাই) সকাল ৮টা থেকে রোববার (২৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন তাদের মৃত্যু হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০০ শয্যার করোনা ইউনিটে রোববার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি রয়েছেন ২০৮ জন। এর মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১৪৮ জন এবং ৬০ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।
এদিকে নতুন ৮৪১ জনের নমুনা পরীক্ষা করে ২৬০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৫ জনে। নতুন ২৬০ জনসহ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ১৯৯ জন।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩০ দশমিক ৯১ শতাংশ। নতুন করে শনাক্ত হওয়া ২৬০ জনের মধ্যে কুষ্টিয়া সদরের ৫২ জন, দৌলতপুরের ৮৬ জন, কুমারখালীর ২৬ জন, ভেড়ামারার ৩০ জন, মিরপুরের ৪৯ জন ও খোকসার ১৪ জন রয়েছেন।
এখন পর্যন্ত জেলায় ৮২ হাজার ৪৩ জনের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ৭৮ হাজার ৩০ জনের। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ৬৫৪ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২২৬ জন ও হোম আইসোলেশনে আছেন ৩ হাজার ৪২৮ জন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

কুষ্টিয়া আরও সংবাদ

কুষ্টিয়ায় পীর হত্যা মামলায় প্রধান আসামিসহ দুজনের জামিন নামঞ্জুর

কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্র-গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশে দিল জনতা

কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী সওদাগর আটক

আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা

কুষ্টিয়ায় পীর হত্যা: রাজশাহী থেকে এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

ইবি শিক্ষিকা হত্যার বিচারের দাবিতে প্রশাসন ভবন ও ফটকে তালা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।