সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে ১৮ জনের মৃত্যু | চ্যানেল খুলনা

কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে ১৮ জনের মৃত্যু

কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে।
মৃতদের মধ্যে ১৫ জনের করোনা পজিটিভ এবং তিন জনের করোনার উপসর্গ ছিল বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন।

ডা. আবদুল মোমেন বলেন, হাসপাতালে বর্তমানে করোনা পজিটিভ নিয়ে ১৯২ জন এবং করোনার উপসর্গ নিয়ে ১০০ জনসহ মোট ২৯২ জন ভর্তি রয়েছে। এ ছাড়া জেলার পাঁচটি উপজেলায় আরও প্রায় ১০০ রোগী ভর্তি আছে।
এদিকে, পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় ৫৮৯ জনের নমুনা পরীক্ষা করে ১৭৬ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক ৮৮ শতাংশ।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩২৫ জনের মৃত্যু হয়েছে। আর সর্বশেষ মাত্র ১১ দিনে মারা গেছে ১২০ জন। জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৬০ জন।
চলমান লকডাউনে স্থানীয় প্রশাসনের তৎপরতার মধ্যেও কাঁচাবাজারগুলোতে মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। কোনোভাবেই স্বাস্থ্যবিধি মানছে না তারা।
এদিকে, সরকারি বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানা আদায় করছে ভ্রাম্যমাণ আদালত। জেলায় সেনা সদস্যদের টহল দিতেও দেখা গেছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

কুষ্টিয়া আরও সংবাদ

কুষ্টিয়ায় পীর হত্যা মামলায় প্রধান আসামিসহ দুজনের জামিন নামঞ্জুর

কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্র-গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশে দিল জনতা

কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী সওদাগর আটক

আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা

কুষ্টিয়ায় পীর হত্যা: রাজশাহী থেকে এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

ইবি শিক্ষিকা হত্যার বিচারের দাবিতে প্রশাসন ভবন ও ফটকে তালা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।