সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা | চ্যানেল খুলনা

কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় সিদ্দিক মণ্ডল (৫০) নামের এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধসহ আহত হয়েছেন সিদ্দিকের তিন ভাই। উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চড়পাড়া গ্রামে আজ শুক্রবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সিদ্দিক মণ্ডল চাঁদগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। সিদ্দিকের আহত তিন ভাই হলেন ইউনুস মণ্ডল, খালেক মণ্ডল ও বাদশা মণ্ডল।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে নিহত সিদ্দিকের ভাই বাদশা মণ্ডল পাশের চড়পাড়া মাঠে জমিতে কাজ করছিলেন। এ সময় প্রতিপক্ষ মালিথা গ্রুপের লোকজন গিয়ে বাদশা মণ্ডলের ওপর হামলা চালিয়ে তাঁর এক পায়ের রগ কেটে দেয়। খবর পেয়ে বাদশাকে উদ্ধার করতে তাঁর ভাই সিদ্দিক মণ্ডল, খালেক মণ্ডল ও ইউনুস মণ্ডলসহ বেশ কয়েকজন ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষেরা তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুলিবিদ্ধসহ আহতদের উদ্ধার করে ভেড়ামারা ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সিদ্দিক মণ্ডলকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া আহত অন্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান হতাহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে চাঁদগ্রাম ইউনিয়নে মণ্ডল গ্রুপ ও মালিথা গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরেই এ হত্যার ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘাতকদের ধরতে পুলিশি অভিযান চলছে। নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সিদ্দিকের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম ছানা বলেন, ‘চাঁদগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিক মণ্ডল ছিলেন আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী।’ সিদ্দিকের হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় নেওয়ার দাবি জানান শামিমুল।

চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন জানান, এলাকার মণ্ডল গ্রুপ ও মালিথা গ্রুপের মধ্যে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। প্রকৃত দোষীদের গ্রেপ্তারের দাবির পাশাপাশি এ ঘটনার জেরে আর যাতে কোনো হতাহতের ঘটনা না ঘটে সেজন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি।’

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

কুষ্টিয়া আরও সংবাদ

কুষ্টিয়ায় পীর হত্যা: রাজশাহী থেকে এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

ইবি শিক্ষিকা হত্যার বিচারের দাবিতে প্রশাসন ভবন ও ফটকে তালা

কুষ্টিয়ায় ‘পীরকে’ হত্যা: ময়নাতদন্ত শেষে দরবার সংলগ্ন কবরস্থানে দাফনের প্রস্তুতি

কুষ্টিয়ায় জ্বালানি তেল কালোবাজারির অভিযোগে সংঘর্ষ, আহত ৭

কুষ্টিয়ায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

মন্ত্রীকে নাস্তিক বলায় আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।