সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কুর্মিটোলা হাসপাতালে প্রথম দেওয়া হবে করোনা টিকা | চ্যানেল খুলনা

কুর্মিটোলা হাসপাতালে প্রথম দেওয়া হবে করোনা টিকা

ঢাকার চারটি হাসপাতালে প্রথম দফায় করোনাভাইরাসের টিকা দেওয়া হবে। টিকার কার্যক্রম শুরু হবে ঢাকার কুর্মিটোলা হাসপাতাল থেকে।

বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল মান্নান সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন।

এরপরে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ টিকা দেওয়া হবে।

প্রথম দিন কুর্মিটোলা হাসপাতালে ফ্রন্টলাইনারসহ ২৫ জনকে দেওয়া হবে টিকা। তাদের মধ্যে ফ্রন্টলাইনে যারা কাজ করছেন তারা ছাড়াও শিক্ষক, মুক্তিযোদ্ধা, সেনাবাহিনী, পুলিশ, সিভিল প্রশাসন ও গণমাধ্যম কর্মীদের প্রতিনিধি থাকবেন। উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তৃতা দেবেন।

হাসপাতালের বাইরে কেন্দ্র হবে না জানিয়ে মো. আবদুল মান্নান বলেন, হাসপাতালের বাইরে কোনো কেন্দ্র হবে না, কারণ সবাইকে পর্যবেক্ষণে রাখা হবে। ভ্যাকসিন নেওয়া সবাই টেলিমেডিসিনের আওতায় থাকবে।

তিনি বলেন, প্রতিদিন ভ্যাকসিন বুলেটিন প্রচার করা হবে। প্রতি টিমে দুজন ভ্যাকসিনেটর ও চারজন স্বেচ্ছাসেবক থাকবেন, যাদের ভ্যাকসিন দেওয়া হবে তাদের টেলিমেডিসিন সুবিধা দেওয়া হবে। রাখা হবে ফলোআপে।

এদিকে সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে জাহিদ মালেক বলেছিলেন, বেসরকারি পর্যায়ে আমদানি ও টিকাদানের ব্যবস্থা রাখা হবে। সেক্ষেত্রে টিকার দাম সরকার নির্ধারণ করে দেবে। এর নীতিমালাও তৈরির প্রক্রিয়া চলছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজধানী আরও সংবাদ

মিরপুরে সড়ক অবরোধের চেষ্টা, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করল পুলিশ

২৩ দিন পর খোঁজ মিলল কলাবাগান থানার এসআই রাকিবুলের

২৪ ঘণ্টায় ঢাকায় ৪১ মিলিমিটার বৃষ্টি : আজও বৃষ্টি-বজ্রপাতের সম্ভাবনা

ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, শিক্ষক ও বন্ধু পুলিশ হেফাজতে

অবশেষে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমবে গরম

মুরগির দাম কমলেও বেড়েছে মাছের দাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।