সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
কুয়েট অফিসার্স এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

কুয়েট অফিসার্স এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউজ কাম ক্লাব ভবনের মাল্টিপারপাস কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ মঈনুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া এবং অন্যান্য নেতৃবৃন্দ। ইফতারের পূর্বে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও ভ্রাতৃত্ববোধের তাৎপর্য তুলে ধরা হয়।

আলোচনা শেষে দেশ, জাতি এবং কুয়েট পরিবারের উত্তরোত্তর সমৃদ্ধি ও মঙ্গল কামনা দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মোঃ শরিফুল ইসলাম। ইফতার ও দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েট অফিসার্স এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন খুলনা মহানগরের মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত

৫ দিনেও খোঁজ মেলেনি ব্যবসায়ী সুজনের, উদ্ধারের দাবি প‌রিবারের

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মার্কেট পরিদর্শন করেছেন নগর বিএনপির সভাপতি

খুবি উপাচার্যের সাথে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির প্রতিনিধি দলের সাক্ষাৎ

কয়রা সরকারি দপ্তর প্রধানদের সাথে মতবিনিময়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।