সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
কুয়েটে জুলাই’২৪ স্মৃতি আন্তঃহল ফুটবল ও ইনডোর গেমস টুর্নামেন্ট এর সমাপনী ও পুরস্কার বিতরণ | চ্যানেল খুলনা

কুয়েটে জুলাই’২৪ স্মৃতি আন্তঃহল ফুটবল ও ইনডোর গেমস টুর্নামেন্ট এর সমাপনী ও পুরস্কার বিতরণ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) পরিচালক (ছ্যত্র-কল্যাণ) এর আয়োজনে জুলাই’২৪ স্মৃতি আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট ও ইনডোর গেমস টুর্নামেন্ট এর সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ৩ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জুলাই’২৪ স্মৃতি আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে শহীদ স্মৃতি হলের মুখোমুখি হয় লালন শাহ হল। নির্ধারিত সময়ে দুই দল এক গোলের সমতায় খেলা গড়াই ট্রাইব্রেকারে। ৩/১ গোলে ট্রাইব্রেকারে লালন শাহ হলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় শহীদ স্মৃতি হল। সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ শরীফুল আলম। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিজয়ী খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এছাড়া বিভিন্ন হলের ইনডোর গেমসের বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সভাপতিত্ব করেন পরিচালক (ছাত্র-কল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

সেঞ্চুরির রেকর্ড গড়তে পাকিস্তানকেই বেছে নিলেন মুশফিক

বিসিবি নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় তামিম-ফাহিম-আসিফ রব্বানীরা

২৫৭ রানে এগিয়ে থেকে দিন শেষ করল বাংলাদেশ

আইসিসির মাস সেরা ক্রিকেটার বাংলাদেশের নাহিদ রানা

পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের

মিরাজের ফাইফারে পাকিস্তানকে ৩৮৬ রানে থামাল বাংলাদেশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।