সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
কুয়েটে “ক্রাফটিং একাডেমিক রাইটিং ফর সায়েন্টিফিক রিসার্চ” শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

কুয়েটে “ক্রাফটিং একাডেমিক রাইটিং ফর সায়েন্টিফিক রিসার্চ” শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর একাডেমিক অ্যাচিভমেন্ট অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টার (এএএসডিসি)-এর উদ্যোগে “ক্রাফটিং একাডেমিক রাইটিং ফর সায়েন্টিফিক রিসার্চ” শীর্ষক দিনব্যাপী ওয়ার্কশপ মঙ্গলবার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের ২০১ নম্বর কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এএএসডিসি-এর পরিচালক প্রফেসর ড. মোঃ ফারুক হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. খন্দকার মাহবুব হাসান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বলেন, গবেষণাভিত্তিক জ্ঞানচর্চা এবং মানসম্মত একাডেমিক লেখালেখি বর্তমান বিশ্বে উচ্চশিক্ষা ও উদ্ভাবনের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি।

তিনি শিক্ষার্থীদের গবেষণামুখী দক্ষতা অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক মানের গবেষণা প্রকাশনায় অংশগ্রহণের জন্য নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান। তিনি আরও বলেন, এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের গবেষণা, প্রকাশনা ও সৃজনশীল জ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মোঃ ফারুক হোসেন বলেন, শিক্ষার্থীদের একাডেমিক দক্ষতা বৃদ্ধি, গবেষণার প্রতি আগ্রহ সৃষ্টি এবং বৈজ্ঞানিক লেখালেখির সক্ষমতা উন্নয়নের লক্ষ্যেই ধারাবাহিকভাবে এ ধরনের কর্মশালার আয়োজন করা হচ্ছে।

তিনি আরও বলেন, প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের সফট স্কিল উন্নয়নের লক্ষ্যে এ ওয়ার্কশপের মাধ্যমে এএএসডিসি তার কার্যক্রম শুরু করলো। ভবিষ্যতে স্ট্রেস ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, সিভি রাইটিং, ভাইভা বোর্ডে আত্মবিশ্বাসের সঙ্গে অংশগ্রহণ, ক্যারিয়ার পরিকল্পনা ও পেশাগত দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে ধারাবাহিকভাবে কর্মশালা ও প্রশিক্ষণের আয়োজন করা হবে। ওয়ার্কশপে রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন কুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোস্তফা জামান চৌধুরী। এতে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী কর্মশালায় বৈজ্ঞানিক গবেষণার মৌলিক ধারণা, একাডেমিক লেখালেখির কৌশল, গবেষণা নৈতিকতা, তথ্যসূত্র ও রেফারেন্স ব্যবস্থাপনা, গবেষণা প্রকাশনার বিভিন্ন দিক এবং হাতে-কলমে গবেষণাভিত্তিক কার্যক্রম পরিচালিত হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

নবায়নযোগ্য জ্বালানি খাতে শুল্ক-কর ছাড় ঐতিহাসিক পদক্ষেপ: অ্যাকশনএইড

অস্ট্রেলিয়ায় স্টাডি ট্যুরে যাচ্ছেন খুবি উপাচার্য ও অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক

খুলনা মহানগরীর থানা কর্মপরিষদ, মজলিসে শূরা এবং টিম সদস্যদের শিক্ষা শিবির

প্রস্তাবিত বাজেট কৃষি ও ব্যবসাবান্ধব এবং যুগোপযোগী : খুলনা চেম্বার

খুবিতে একাডেমিক ও প্রশাসনিক প্রধানদের সাথে উপাচার্যের ঈদ-পরবর্তী মতবিনিময়

শহীদ সাংবাদিক হুমায়ূন কবীর বালুর ছোট বোনের ইন্তেকালে এমইউজের শোক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।