সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কুয়েটে ‘ওয়েব কন্টেন্ট অ্যান্ড এমপ্লয়ি অ্যাটেনডেন্স ম্যানেজমেন্ট’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

কুয়েটে ‘ওয়েব কন্টেন্ট অ্যান্ড এমপ্লয়ি অ্যাটেনডেন্স ম্যানেজমেন্ট’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘ওয়েব কন্টেন্ট অ্যান্ড এমপ্লয়ি অ্যাটেনডেন্স ম্যানেজমেন্ট’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বলেন, “বর্তমান বিশ্বে প্রশাসনিক কার্যক্রমে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার অপরিহার্য হয়ে উঠেছে। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ এবং সময়োপযোগী হবে। ওয়েব কন্টেন্টের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়মিত হালনাগাদ তথ্যপ্রকাশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম দেশ-বিদেশে আরও কার্যকরভাবে উপস্থাপন করা সম্ভব হবে। পাশাপাশি, ডিজিটাল অ্যাটেনডেন্স ব্যবস্থার মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের সময়ানুবর্তিতা নিশ্চিত করা যাবে, যা সামগ্রিক প্রশাসনিক শৃঙ্খলা ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পেশাগত দক্ষতা উন্নয়নে সহায়ক হবে এবং স্মার্ট বিশ্ববিদ্যালয় গঠনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেন্ট্রাল কম্পিউটার সেন্টারের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ জহিরুল ইসলাম।

কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. এ. বি. এম. আওলাদ হোসেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ রিজভী কায়সার।

প্রশিক্ষণ পর্বটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল কম্পিউটার সেন্টার ও আইসিটি সেলের বিশেষজ্ঞ দল। কর্মশালায় মূলত বিশ্ববিদ্যালয়ের ওয়েব কন্টেন্ট হালনাগাদ এবং ডিজিটাল হাজিরা ব্যবস্থাপনা (এমপ্লয়ি অ্যাটেনডেন্স সিস্টেম) বিষয়ে বিস্তারিত ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর প্রধান, হল প্রভোস্ট, শাখা প্রধানসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

এমইউজের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

খুলনায় সাংবাদিকদের ‘নিরাপত্তা ও সুরক্ষা’ বিষয়ে আলোচনা সভা

ডেঙ্গু রোগীদের সুচিকিৎসায় খুলনায় শয্যা বাড়ানোর দাবি প্রেসক্লাবের

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তাররোধে সেমিনার

জনউদ্যোগ খুলনার কর্মশালায় বক্তারা এআই ও তথ্যপযুক্তির ঝুঁকির মধ্যেও খুলছে সম্ভাবনার দুয়ার

খুলনায় বেকার যুবকদের কর্মসংস্থানে চাকরি মেলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।