সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত | চ্যানেল খুলনা

কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

কুমিল্লা সদর দক্ষিণের পাহাড়পুর সীমান্তে বিএসএফের গুলিতে কামাল হোসেন (৩৩) এক বাংলাদেশি নিহত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন জেলার সদর দক্ষিণ উপজেলার জোলাই কুড়িয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে। সে বিভিন্ন স্থানে পিঁপড়ার বাসা ভেঙে ডিম বিক্রি করত বলে জানায় স্থানীয়রা।

নিহতের বড় ভাই হিরন মিয়া জানায়, সোমবার রাত ৭টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের যশপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন পাহাড়পুর সীমান্তে কামাল হোসেনকে ভারতের বিএসএফ গুলি করে হত্যা করে। পরে বিএসএফ ভারতীয় একটি এম্বুলেন্সে কামালের মৃতদেহ তুলে নিয়ে যায়।

যশপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডারের সঙ্গে নিহতের লাশ আনার বিষয়ে যোগাযোগ করলে অপেক্ষা করতে বলেন। রাত ১টা পর্যন্ত পরিবারের নিকট নিহতের লাশ হস্তান্তর করা হয়নি বলে জানায় তার বড় ভাই।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. ইফতেখার হোসেন বলেন, ভারতীয় সীমান্তের ২৫ গজে নিহত কামাল গিয়েছেন বলে আমরা জানতে পারি, পরে বিএসএফের গুলিতে নিহত হয়ে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, আমাদের পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, মঙ্গলবার লাশ ফিরিয়ে আনার বিষয়ে কথা হবে, এই বিষয় তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

প্রতারণার অভিযোগে বিএনপি নেতাকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

পুশ ইনের চেষ্টা ব্যর্থ, সীমান্তের শূন্যরেখা থেকে ৩৩ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

আখাউড়ায় ‘অলৌকিক’ বলে আলোচিত গাছ কেটে ফেলল প্রশাসন

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।