সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কিশোরগঞ্জে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে ঈদের জামাত | চ্যানেল খুলনা

কিশোরগঞ্জে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে ঈদের জামাত

চ্যানেল খুলনা ডেস্কঃ কিশোরগঞ্জে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে বিভিন্ন মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঐতিহাসিক পাগলা মসজিদে সকাল ৮টায় ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। পরে সকাল ৯টা ও ১০টায় সেখানে আরও দুটি জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মো. আশরাফ আলী।
শহরের ঐতিহাসিক শহীদী মসজিদে সকাল ৮টা ও ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ পড়ান শহীদী মসজিদের খতিব মাওলানা মো. শামসুল ইসলাম। জীবানুনাশক টানেলের ভেতর দিয়ে মুসল্লিদের মসজিদে প্রবেশ করতে হয়। নামাজ শেষে বাংলাদেশসহ সারাবিশ্বের মানুষকে করোনা মহামারি থেকে রক্ষায় মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।

এ দিকে ঈদের জামাতকে ঘিরে নেয়া হয় নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন মসজিদে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক র্যাব ও পুলিশ সদস্য।

জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ফারুক আহমেদ জানিয়েছেন, এবার ঈদগাহ বা খোলা মাঠের পরিবর্তে স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি মসজিদে প্রয়োজনে একাধিক ঈদ জামাত আয়োজনের নির্দেশনা দেয়া হয়। সরকারের এই নির্দেশনার কারণে এবারই প্রথম কিশোরগঞ্জের ২৭০ বছরের পুরোনো ঐতিহাসিক শোলাকিয়া ঈদগায় উপমহাদেশের সর্ববৃহৎ ঈদুল ফিতরের জামাত হয়নি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

গরু বিক্রির টাকা লুটে হিজড়া নেত্রী মৌসুমীকে হত্যা, যুবক গ্রেপ্তার

পুরুষ হতে অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তরুণীর মৃত্যু

নিখোঁজের ২৫ দিন পর জঙ্গলে যুবকের কঙ্কাল, পোশাক দেখে শনাক্ত

চীনা প্রেমিক বিয়ে করতে টাঙ্গাইলে, আপত্তিতে ফিরলেন ঢাকায়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।