সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কিছুটা উন্নতি হলেও প্রত্যাশা অনুযায়ী হয়নি : নাহিদ | চ্যানেল খুলনা

কিছুটা উন্নতি হলেও প্রত্যাশা অনুযায়ী হয়নি : নাহিদ

অন্তর্বর্তী সরকার জননিরাপত্তা শতভাগ নিশ্চিত করতে না পারায় চলতি বছর জাতীয় নির্বাচন আয়োজন করা কঠিন হতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “আশা করেছিলাম কিছুটা সংস্কারের মাধ্যমে পুলিশের কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে। তবে, কিছুটা উন্নতি হলেও প্রত্যাশা অনুযায়ী হয়নি। চলমান পরিস্থিতিতে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব হবে বলে মনে হচ্ছে না।”

নির্বাচনে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টি প্রস্তুত জানিয়ে তিনি বলেন, “তবে এর আগে ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে রাজনৈতিক দল ও ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে ঐকমত্যে পৌঁছানো জরুরি।”

এনসিপির আহ্বায়ক বলেন, “এক মাসের মধ্যে আমরা যদি ঐকমত্যে পৌঁছাতে পারি, তাহলে নির্বাচনের জন্য তৎক্ষণাৎ প্রস্তুত হবো। কিন্তু যদি বেশি সময় লাগে, তাহলে নির্বাচন পেছানো উচিত।”

নাহিদ ইসলাম বলেন, “শিগগির আমরা নতুন অফিসের জন্য ক্রাউডফান্ডিং শুরু করব এবং নির্বাচনের জন্য একটি তহবিল গঠন করব।”

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ ছেড়ে ছাত্র-তরুণদের উদ্যোগে নতুন দল গঠন করেন নাহিদ ইসলাম। ‘জাতীয় নাগরিক পার্টি’ নামে সেই দলের আহ্বায়কের দায়িত্ব নেন তিনি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

সংসদ অধিবেশন পর্যবেক্ষণে পাকিস্তানের হাইকমিশনারকে আমন্ত্রণ স্পিকারের

তরুণ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীরা এক মাসের মধ্যে ফের পরীক্ষা দিতে পারবেন

এইচএসসিতে পাসের হার কমে ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন ৪০ হাজার

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।