সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
কাস্টমস কমিশনারের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক | চ্যানেল খুলনা

কাস্টমস কমিশনারের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

চ্যানেল খুলনা ডেস্কঃকাস্টমস কমিশনার মইনুল খানের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দিয়েছে সংস্থাটি।মইনুল খান ঢাকা পশ্চিম কাস্টমস ও ভ্যাট কমিশনার হিসেবে কাজ করছেন। এর আগে তিনি শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন।

দুদক সূত্র জানিয়েছে, দুদকের উপপরিচালক (বিশেষ অনুসন্ধান ও তদন্ত-১) স্বাক্ষরিত এক চিঠিতে অনুসন্ধান শুরুর তথ্য জানানো হয়।এতে বলা হয়, মঈনুল খান সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচারসহ অবৈধ সম্পদ অর্জন করেছেন। চিঠিতে বলা হয়, অভিযোগের অনুসন্ধান করবেন উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

এ বিষয়ে জানতে চাইলে মইনুল খান  বলেন, অভিযোগটি দুদক অনুসন্ধান করছে। অনুসন্ধান শেষেই জানা যাবে এর সত্যতা। তিনি বলেন, ‘আমি আমার নিজের সম্পর্কে জানি। আমার সম্পর্কেও সবাই জানেন। শুল্ক গোয়েন্দার মহাপরিচালক থাকার সময় আমি অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছি। এখনো করছি। এতে আমার ওপর অনেকে ক্ষুব্ধ হতে পারেন। তারা আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ দিয়েছে। দুদকের অনুসন্ধান শেষে সব পরিষ্কার হয়ে যাবে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

বেপর্দা নারীদের পাশে বসিয়ে সেলফি তোলেন জামায়াত আমির: রেজাউল করিম

ইসলামের নামে ‘মিথ্যাচার’ করছে জামায়াত: চরমোনাই পীর

‘আমাকে ভোট দিন, বিজয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা করব’

নির্বাচিত হলে আমাকে জিজ্ঞেস না করে পুলিশ কারও বাড়িতে যেতে পারবে না: জামায়াত প্রার্থী

‘ডাকসু বেশ্যাখানা ছিল’ বলা জামায়াত নেতাকে শিক্ষক সমিতি থেকেও বহিষ্কার

হাত পাখার নারী কর্মীদের ওপর জামায়াত কর্মীদের হামলার অভিযোগ, আহত ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।