সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কাশিয়ানী থেকে সাত জুয়াড়ি আটক | চ্যানেল খুলনা

কাশিয়ানী থেকে সাত জুয়াড়ি আটক

চ্যানেল খুলনা ডেস্কঃ গোপালগঞ্জের কাশিয়ানী থেকে জুয়া খেলার সরঞ্জামসহ সাত জুয়াড়িকে আটক করেছে ডিবি পুলিশ। রবিবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার পুইশুর গ্রামের পটুর বাজার থেকে তাদের আটক করা হয়। জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম এ তথ্য জানান।

আটক জুয়াড়িরা হলো—পুইশুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পটু সিকদারের ছেলে সেলিম সিকদার (৪৫), পুইশুর গ্রামের আনোয়ার উদ্দিনের ছেলে ইকুল সিকদার (৪০), একই গ্রামের সৈয়দ আলী সিকদারের ছেলে নাসির সিকদার (৩৯), রমজান মোল্লার ছেলে রিপন মোল্লা (৩৮), সুধীর মণ্ডলের ছেলে লিংকন মণ্ডল (৪২), নাজিব সিকদারের ছেলে মনা সিকদার (৩৬) ও সিতারামপুর গ্রামের ফজর আলী খানের ছেলে শফিকুল খান (৩৭)।

ওসি কামরুল ইসলাম জানান, আটক ব্যক্তিরা জেলার বিভিন্ন স্থানে বড় ধরনের জুয়ার বোর্ড তৈরি করে নিয়মিত জুয়া খেলে আসছিল। জুয়া আইনে মামলা দিয়ে তাদের সোমবার (১৪ অক্টোবর) জেলহাজতে পাঠানো হয়েছে।

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, গোপালগঞ্জের সব জায়গায় অভিযান চালানো হচ্ছে। যেখানেই জুয়া খেলার খবর পাওয়া যাবে, সেখানেই অভিযান চালিয়ে জুয়ার বোর্ড ভেঙে জুয়াড়িদের আটক করা হবে।

 

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

টেকনাফে চলন্ত বাসে ডাকাতি, বিকাশের ২ কর্মীকে কুপিয়ে ৫৭ লাখ টাকা ছিনতাই

গাজীপুরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা, ৪৮ ঘণ্টার মধ্যে স্বামী গ্রেপ্তার

শ্রীমঙ্গলের পর হবিগঞ্জেও পুলিশের বাধা, এবার সড়কে বসে পড়লেন এনসিপি নেতারা

জলবায়ু সংকট মোকাবিলায় সবুজায়নকে জাতীয় দায়িত্ব হিসেবে নিতে হবে : তথ্যমন্ত্রী

নামের মিলের কারণে ৪ মাস কারাভোগ, ক্ষতিপূরণ হিসেবে পেলেন ৩০ লাখ টাকা

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।