সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কালীগঞ্জে ভারতীয় গরু আনতে গিয়ে যুবক আটক | চ্যানেল খুলনা

কালীগঞ্জে ভারতীয় গরু আনতে গিয়ে যুবক আটক

লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্তের ভারতের অভ্যন্তর থেকে রোস্তম আলী (৩৫) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। মঙ্গলবার (৫ নভেম্বর) ভোরে বাংলাদেশ-ভারত সীমান্তের লোহাকুচির ৯১৮ নম্বর পিলারের কাছে থেকে তাকে আটক করা হয়।

আটক রুস্তম আলী উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচি সীমান্তের ফরিদ আলীর ছেলে।

বিজিবি জানায়, ভোরে ভারতের ওপারে কুচবিহার সীমান্তের ভাড়াটিপাড়া থেকে গরু আনতে যান ১০-১২ চোরাকারবারি। এ সময় লোহাকুচি ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে। পরে বাংলাদেশ-ভারত সীমান্তের ৯১৮ নম্বর পিলারের ভারতের ২০০ গজ অভ্যন্তরে লোহাকুচি নামক স্থান থেকে রোস্তমকে আটক করে।

লোহাকুচি ক্যাম্পের নায়েক আব্দুল মতিন বলেন, তাকে আটক করে থানায় নিয়মিত মামলা দেওয়া হয়েছে।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) এরশাদ আলম বলেন, বিজিবি আটক করে রোস্তমকে থানায় দিয়েছে। আগামীকাল তাকে কারাগারে পাঠানো হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

মুন্সিগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক আটক

টেকনাফে চলন্ত বাসে ডাকাতি, বিকাশের ২ কর্মীকে কুপিয়ে ৫৭ লাখ টাকা ছিনতাই

গাজীপুরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা, ৪৮ ঘণ্টার মধ্যে স্বামী গ্রেপ্তার

শ্রীমঙ্গলের পর হবিগঞ্জেও পুলিশের বাধা, এবার সড়কে বসে পড়লেন এনসিপি নেতারা

জলবায়ু সংকট মোকাবিলায় সবুজায়নকে জাতীয় দায়িত্ব হিসেবে নিতে হবে : তথ্যমন্ত্রী

নামের মিলের কারণে ৪ মাস কারাভোগ, ক্ষতিপূরণ হিসেবে পেলেন ৩০ লাখ টাকা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।