সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
কাউন্সিলর নির্বাচন করলে দায়িত্ব ছাড়তে হবে ওয়ার্ড আ’লীগের সভাপতি, সা. সম্পাদককে | চ্যানেল খুলনা

মহানগর আ’লীগের নতুন নির্দেশনা

কাউন্সিলর নির্বাচন করলে দায়িত্ব ছাড়তে হবে ওয়ার্ড আ’লীগের সভাপতি, সা. সম্পাদককে

কাউন্সিলর পদে নির্বাচন করলে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে দায়িত্ব থেকে অব্যাহতি নিতে হবে। খুলনা মহানগর আওয়ামী লীগের নির্বাচন কমিটির আহ্বায়ক কাজী আমিনুল হক ও সদস্য সচিব ও নগর আ’লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে নগরীর ৩১টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ জুন কেসিসি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে থানা অথবা ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি-সাধারণ সম্পাদকের অনেকেই কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তবে যিনি সভাপতি অথবা সাধারণ সম্পাদক পদে থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাকে আগামী ৩০ জুন পর্যন্ত ওই পদ থেকে অব্যাহতি নিয়ে নির্বাচন করতে হবে। বিষয়টি চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে কার্যকর করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও নগর আ’লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা জানান, কাউন্সিলর নির্বাচনের জন্য পদত্যাগ করলে সেক্ষেত্রে সভাপতির স্থলে ক্রমানুসারে সহ-সভাপতি এবং সাধারণ সম্পাদক সম্পাদকের স্থলে যুগ্ম সাধারণ সম্পাদক ওই দায়িত্ব পালন করবেন।
প্রসঙ্গত, আগামী ১২ জুন কেসিসি নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমার শেষ দিন আগামী ১৬ মে।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

শাপলা চত্বরে হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াত আমিরের

বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়? প্রশ্ন জামায়াত নেতা আজহারের

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

শিক্ষার্থীরা গুপ্ত রাজনীতি দেখতে চায় না: সংসদে বিএনপি হুইপ

আপিলেও প্রার্থিতা ফেরত পেলেন না মনিরা শারমিন, যাবেন হাইকোর্টে

রাউজানে ৩ দিনের মাথায় ফের বিএনপি কর্মী খুন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।